বিনোদন

যে ৫ টি ছবিতে রানী মুখার্জিকে দেখা গেছিল অন্য চরিত্রে

21 শে মার্চ 43 বছরে পা দিলেন অভিনেত্রী রানী মুখার্জি (Rani mukherjee)। আজ রানী বলিউডের তারকা হিসাবে বিখ্যাত হলেও তাঁর প্রথম ফিল্ম ছিল বাংলা ভাষায়। ফিল্মটির নাম ছিল ‘বিয়ের ফুল’। এই ফিল্মে রানীর বিপরীতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (prasenjit chatterjee)। এরপর রানীর প্রথম হিন্দি ফিল্ম ‘রাজা কি আয়েগি বারাত’ হলেও রানী প্রথম সফলতা পান আমীর খান (Amir khan)-এর বিপরীতে ‘গুলাম’ ফিল্মে অভিনয় করে। তাঁর লিপে ‘আতি কেয়া খান্ডালা’ গানটি সমগ্র ভারতবর্ষে বিখ্যাত হয়। কিন্তু রানীকে নিয়ে তখনও বলিউডের সন্দেহ ছিল। হাস্কি ভয়েস, একটু মোটা এই নায়িকাকে বলিউডের উপযুক্ত মনে হচ্ছিল না। সেই সময় করণ জোহর (karan johar) ডেবিউ করতে চলেছেন পরিচালক হিসাবে। তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ‘টিনা’-র চরিত্রের জন্য প্রথমে টুইঙ্কল (Twinkal khanna) ও তারপর করিনা (Kareena Kapoor khan)-কে প্রস্তাব দিয়েছিলেন। করণের ডেবিউ প্রজেক্টে রিস্ক নিতে চাননি টুইঙ্কল ও করিনা। তাঁরা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ফলে করণ রানীকে মনোনীত করেন ‘টিনা’ চরিত্রের জন্য। ‘টিনা’ চরিত্রে রানীকে শর্ট ড্রেস পরানো হয়েছিল। ফলে ‘কুছ কুছ হোতা হ্যায়’ -এর ড্রেস ডিজাইনার মণীশ মালহোত্র (Manish malhotra)-কে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল রানীর ফ্যাট ঢাকার জন্য। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ সুপারহিট হয়। এই ফিল্ম থেকে আক্ষরিক অর্থেই শুরু হয় রানীর পথ চলা।

রানীর মিষ্টতার কারণে তিনি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারবেন কিনা তা নিয়ে বলিউডের পরিচালকরা সন্দিহান ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রানী ‘হে রাম’ ফিল্মে তাঁর থেকে বয়সে অনেকটাই বড় কমল হাসান (Kamal hasan)-এর সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করেছিলেন। ‘হাম তুম’-এ সইফ আলি খান (saif Ali khan)-এর সাথে চুম্বন দৃশ্যেও রানী ছিলেন সমানভাবে সাবলীল। প্রদীপ সরকার (pradip sircar) পরিচালিত ফিল্ম ‘লাগা চুনরি মে দাগ’-এ রানী একজন হাই সোসাইটির এসকর্টের ভূমিকায় যথেষ্ট স্বচ্ছন্দ অভিনয় করেছিলেন। ‘যুবা’-য় অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর সঙ্গে রানীর ঘনিষ্ঠ দৃশ্য ছিল যথেষ্ট নিপুণ। এমনকি ‘কভি আলবিদা না কহেনা’ফিল্মে রানী শাহরুখ খান (shahrukh khan)-এর সঙ্গে রানীর ঘনিষ্ঠ দৃশ্য ছিল অনবদ্য। রানী বারবার প্রমাণ করেছেন, তিনি ভার্সেটাইল অভিনেত্রী। ‘মর্দানি’ ও ‘মর্দানি-2′-তে পুলিশ অফিসারের চরিত্রে রানীর নিখুঁত অভিনয় সকলের মন কেড়ে নিয়েছিল। ‘নো ওয়ান কিলড জেসিকা’-য় বিদ্যা বালন (vidya balan)-এর সঙ্গে টক্কর দিয়ে অভিনয় করেছিলেন রানী। এই ফিল্মে রানীর চরিত্র ছিল এক সাংবাদিকের।

নিজের জন্মদিনে হঠাৎই ইন্সটাগ্রাম লাইভে এসে রানী ঘোষণা করলেন তাঁর নতুন ফিল্মের কথা। রানী বলেছেন, তাঁর জন্মদিনের দিন বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ারের পঁচিশ বছর পূর্ণ হল। তিনি জানিয়েছেন, তাঁর আপকামিং ফিল্ম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ আগামী দিনে তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্ম হিসাবে বিবেচিত হবে। ফিল্মটির কাহিনী সম্পূর্ণ নারীকেন্দ্রিক। সত্য ঘটনা অবলম্বনে তৈরী এই কাহিনী। প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে এক নারীর লড়াই ঘিরে আবর্তিত হয়েছে ফিল্মটির চিত্রনাট্য। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ একটি থ্রিলার ড্রামা। ফিল্মটি পরিচালনা করছেন অসীমা ছিব্বর (Ashima chibbar)। ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রানী। রানী ছাড়াও এই ফিল্মে অভিনয় করবেন নিখিল আডবাণী (Nikhil advani), মণীষা আডবাণী (Manisha advani), মধু ভোজওয়ানি (Madhu bhojwani) প্রমুখ শিল্পীরা। এছাড়াও ‘বান্টি অউর বাবলি-2′ ফিল্মেও অভিনয় করবেন রানী। অনুরাগীরা রানীকে তাঁর জন্মদিন ও কেরিয়ারের পঁচিশ বছর পূর্তির জোড়া শুভেচ্ছা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026