রাজ্য

‘আপনি আমার মাথায় পা রাখুন, বাংলার উন্নয়নে আপনাকে পা রাখতে দেব না’ : মোদি

দিদি আপনি আমাকে যতই লাথি মারুন না কেন,  আপনাকে আমি বাংলার বিকাশে লাথি মারতে দেব না। বাঁকুড়ার সভা থেকে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল অভিনেতা হিরণ এর সমর্থনে খড়গপুর এগিয়ে সভা করে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে আজকের গন্তব্য ছিল বাঁকুড়া। রবিবার বাঁকুড়ার তিলাবেদিয়া ময়দান থেকে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাশাপাশি তিনি ঘোষণা করে দিলেন, বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে সোনার বাংলা গঠন করা সম্ভব হবে।

পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটা পা দিয়ে তিনি বলে এমন গোল করবেন সবাই সেখান থেকে আউট হয়ে যাবে। এদিন সেই মন্তব্যের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, দিদি আমাকে যতই  লাথি মারুন না কেন বাংলার বিকাশে লাথি মারতে দেবো না। বাঁকুড়ার মা বোনেদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে সভা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটে বিজেপির জয়ের প্রশংসা করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, গত লোকসভা নির্বাচনে মমতা দিদি অনেক চেষ্টা করেছিলেন আপনাদেরকে আটকানোর, কিন্তু বাঁকুড়ার মানুষ তার সেই প্রচেষ্টা সফল হতে দেননি।

আপনারা এতকিছু বাধা নিষেধ সত্ত্বেও চুপচাপ পদ্মফুলে ছাপ দিয়ে বিজেপিকে জিতিয়ে এনেছিলেন। তিনি আরো বললেন, ” আজকেও এখানে লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। আসল পরিবর্তন আসবে গরিবি দূর করার জন্য, বাংলা ভালো করার জন্য। বিজেপি এমন সরকার প্রতিষ্ঠা করবে যারা সমস্ত টাকা গরিব এর কাছে পৌঁছে দেবে। তোলাবাজ এবং সিন্ডিকেট জেলে পাঠাবে।”

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মমতাকে কটাক্ষ করে বললেন, “দশ বছর আপনি কিছু করেননি। যুবকেরা হয়রান হয়ে গেছে। তারা এখন আপনাকে প্রশ্ন করছে। বাংলার মানুষ বুঝতে পেরে গেছে যে আপনি তাদের সঙ্গে খেলা করেছেন। আর এখনও আপনি বলছেন খেলা হবে? আপনার আসল চেহারা সবাই দেখতে পেয়ে গেছে। বাংলার সংস্কৃতি এবং পরম্পরা কে অপমান করেছেন দিদি। আজ আমি বাঁকুড়া থেকে একেবারে স্পষ্ট কথায় বলছি, আমি আমার মাথা ১৩০ কোটি মানুষের জন্য কাজে ঝুঁকিয়ে রাখি। তাই যদি আপনি চান আপনি আমার মাথায় লাথি মারতে পারেন। কিন্তু আমি আমার গরিব ভাই-বোনেদের মাথায় আপনাকে লাথি মারতে দেবো না।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026