রাজ্য

কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী, তাহলে কি বিজেপির প্রার্থী হবেন মহাগুরু?

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো টলিউডে রাজনীতির রং লেগেছে। কার্যত নির্বাচনের আগে টলি মহল দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছে এবং অন্য দল ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আবার অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে দলবদলু দলে নাম লিখিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার সময় বিজেপির প্রার্থী লিস্টে দেখা গেছে একাধিক টলিউড তারকার নাম। কিন্তু সেখানে ছিল না সদ্য বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তী। তিনি নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপি ব্রিগেড গ্রাউন্ডে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন।

মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই বঙ্গ রাজনীতিতে প্রবেশ চাপানউতোর চলছিল যে এবার হয়তো তারকা প্রার্থী হবেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এখনো অব্দি বিজেপি তাদের যতগুলি তালিকা প্রকাশ করেছে তাতে নেই মিঠুন চক্রবর্তীর নাম। তবে জল্পনা বাড়িয়ে আজ অর্থাৎ রবিবার মিঠুন চক্রবর্তী কলকাতার ভোটার হয়েছেন। আর তারপর থেকেই বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার হয়তো প্রার্থী হবেন মহাগুরু তথা ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী।

জানা গিয়েছে, কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী। ভোটার তালিকায় তার নাম এসেছে মিঠুন বসন্ত চক্রবর্তী। খোঁজ খবর নিয়ে জানা গেছে যে বাড়ির ঠিকানায় মিঠুন চক্রবর্তী ভোটার হয়েছেন তা আসলে মিঠুনের বোন শর্মিষ্ঠা সরকারের বাড়ি। শর্মিষ্ঠা সরকার বলেছেন, “মিঠুন আমার তুতো দাদা। যখন কোনো ব্যক্তিগত কারণে তিনি কলকাতায় আসেন তখন আমরা বাড়িতেই থাকেন। তাই বিজেপিতে যোগদান করার পর থেকেই এই বাড়িতে আছেন।” তবে শর্মিষ্ঠাদেবীকে মিঠুনের প্রার্থী হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি অবশ্য জবাব দিতে পারেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026