নিউজ

রথযাত্রা শেষে বড় চমক বিজেপির! হতে পারে ব্রিগেড, আসতে পারেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: রথযাত্রাকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি (BJP)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির সর্বভারতায় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) হাত ধরেই শুরু হতে চলেছে ৫টি রথযাত্রা। তবে সূত্র মারফত আরও খবর পাওয়া যাচ্ছে। রথযাত্রার শেষে আরও বড় চমক দিতে চাইছে গেরুয়া শিবির। রথযাত্রার কর্মসূচির শেষে মার্চেই (March) প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) নিয়ে বিরাট সমাবেশ করতে চাইছে বিজেপি। ব্রিগেডে মোদীর সমাবেশে ৮ থেকে ১০ লাখ লোকের জমায়েতে আশা করছে পদ্ম শিবির। ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন করা হতে পারে বলে সূত্রের খবর। তবে প্রধানমন্ত্রী আদৌ ওই সমাবেশে অংশ নেবেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী মোদী। সরকারি কর্মসূচি অংশ নেবেন তিনি। ৬ তারিখ থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। মোট ৫টি রথযাত্রা হবে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনেই রথযাত্রা পরিক্রম করবে বলে খবর। প্রত্যেকটি সূচনা হবে অমিত শাহ ও জেপি নাড্ডার হাত ধরে। প্রথম রথযাত্রা শুরু হবে ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে। ঘুরবে নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার একটি অংশে।  শেষ হবে ব্যারাকপুরে। দ্বিতীয় রথযাত্রা শুরু হবে ৮ ফেব্রুয়ারি কোচবিহার থেকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদায় ঘুরবে। শেষ হবে মালদা টাউনে।

তৃতীয় রথযাত্রা শুরু হবে ৮ ফেব্রুয়ারি কাকদ্বীপ থেকে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিরাট অংশ জুড়ে এই রথযাত্রা হবে। চতুর্থ রথযাত্রা শুরু হবে ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম থেকে। হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ঘুরবে এই রথযাত্রা। শেষ হবে হাওড়ার বেলুড়ে। পঞ্চম রথযাত্রা শুরু হবে  ৯ ফেব্রুয়ারি তারাপীঠ থেকে। বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়াজুড়ে ঘুরবে এই রথযাত্রা। শেষ হবে পুরুলিয়া শহরে। এই রথযাত্রার সঙ্গে ধর্মীয় কোনও বিষয় নেই বলে দাবি করেছে বিজেপি।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্ষ জানিয়েছেন, “এই যাত্রা কোনও রামমন্দির কিংবা ধর্মের যাত্রা নয়। এটা সম্পূর্ণ পরিবর্তন যাত্রা। পশ্চিমবঙ্গের এই সরকার থেকে জনগণকে মুক্তি দিতে এই রথযাত্রা।” তবে রথযাত্রা ঘিরে এখন জটিলতা দেখা গিয়েছে। স্থানীয় প্রশাসন থেকে আদৌ সবুজ সংকেত মিলবে কিনা তা নিয়ে দোলাচলে গেরুয়া শিবির। অন্যদিকে এই রথযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে  অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন এক আইনজীবী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026