নিউজ

মধ্যবিত্তের মাথায় হাত! হু হু করে বাড়ল রান্নার গ্যাসের দাম? জানুন কত টাকা বাড়ল

নয়াদিল্লি: গত সোমবার (Monday) অর্থমন্ত্রী হিসাবে নিজের তৃতীয় বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের আরও ১ কোটি ঘরে উজ্জ্বলা যোজনায় রান্নায় গ্যাস (LPG Gas) সরবরাহ করার কথা ঘোষণা করেছিলেন।

এদিকে নির্মলার বাজেট ঘোষণার ৩ দিনের মাথাতেই ফের শহরে মহার্ঘ্য রান্নার গ্যাস।  শহর কলকাতায় এক ধাক্কায় ভর্তুকিহীন ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। এতদিন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। বৃহস্পতিবার থেকে এর দাম ২৫ টাকা বেড়ে হল ৭৪৫.৫০টাকা।

এই নিয়ে গত ডিসেম্বর থেকে শহরে তিন দফায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল। এর আগের দু’দফায় দাম বেড়েছিল ১০০ টাকা। এলপিজি ৫ কেজি সিলিন্ডারের দাম বর্তমানে দাঁড়িয়েছে ২৭৫.৫০ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্য়াস সিলিন্ডারের দাম শহরে  হয়েছে ১৫৯৮.৫০ টাকা।

এদিকে এবারের বাজেটে পেট্রোল, ডিজেলের উপরে  কৃষি পরিকাঠামো এবং উন্নয়নের (এগ্রিকালচার ইন্ফ্রাস্ট্রাকটার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস) নামে নতুন সেস বসিয়েছেন অর্থমন্ত্রী৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ পেট্রোলে আড়াই টাকা প্রতি লিটার এবং ডিজেলে ৪ টাকা প্রতি লিটার কৃষি সেস বসানোর প্রস্তাব রেখেছেন। কৃষি সেস বসলেও পেট্রল-ডিজেলের দাম বাড়বে না, আশ্বাস দিয়েছিলেন অর্থমন্ত্রী।

কিন্তু বৃহস্পতিবার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছল জ্বালানির দাম। পেট্রোলের দাম লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে  ৮৮.০১ টাকা।অন্যদিকে, ডিজেলের দাম ৩৩ পয়সা বেড়ে হয়েছে  ৮০.৪১ পয়সা। জ্বালানির দাম বাড়া মানেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। অর্থাৎ সরাসরি হেঁসেলে ধাক্কা।

এদিকে দেশে পেট্রোল-ডিজেলের পর এবার কেরোসিনের দামও বৃদ্ধি পেতে চলেছে। সাবসিডি বা ভর্তুকি উঠিয়ে নেওয়া হচ্ছে এবার কেরোসিনের উপর থেকেও। তবে রাতারাতি নয়, অল্প অল্প করে দাম বাড়াতে বাড়াতে পুরোপুরি ভর্তুকি উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।  কয়েক বছর আগে ধাপে ধাপে দাম বাড়িয়ে পেট্রল-ডিজেলের উপর থেকে যেমন পুরোপুরি ভর্তুকি তুলে নেওয়া হয়েছিল, ঠিক সেই একইভাবে কেরোসিন থেকেও ভর্তুকি তুলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026