নিউজ

এইদিন থেকে আরও নামবে পারদ, রাজ্যেবাসীকে আগাম জানাল আবহাওয়া দফতর

কলকাতা: ইতিমধ্যেই রাজ্য জুড়ে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। এই একই পরিস্থিতি আগামী ১০ ফেব্রুয়ারি (February) পর্যন্ত রাজ্যে থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত দু’দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও জমিয়ে শীতের (Winter) পরিস্থিতি এখনও রয়েছে রাজ্য জুড়ে। তবে গতকাল, বুধবারের (Wednesday) থেকে ১ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়।

আগামী দু’দিন সামান্য বাড়বে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার কলকাতায়সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি নিচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়নি।

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। ফলে কিছুটা আটকে উত্তুরে হাওয়া। তবে পশ্চিমী ঝঞ্জা সরে গেলে পুনরায় তুষারপাত হবে উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। যার ফলে রাজ্যে ফের উত্তরে হওয়ার প্রবেশ হবে এবং তাপমাত্রা আরও নামবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026