নিউজ

ধরনায় বসলেন প্রধানমন্ত্রীর ভাই, কিন্তু কেন?

লখনউ: যোগ সম্মেলনে শামিল হতে গিয়ে গতকাল, বুধবার (Wednesday) লখনউ (Lucknow) বিমানবন্দরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদির (Prahlad Modi) অনুগামীদের ঢল দেখে হিমশিম খায় পুলিশ (Police)। গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। সেসব দেখে বেজায় চটে যান প্রহ্লাদ মোদি। পরে চেয়ার নিয়ে বিমানবন্দরের গেটের সামনেই ধরনায় বসেন তিনি। বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষ তাঁকে জলখাবার (Breakfast) দিলেও তা তিনি মুখে তোলেননি। প্রহ্লাদ জানান, অনুগামীরা জেলে। তিনি বাইরে ঘুরছেন, এটা ভাল দেখায় না।

সমর্থকদের গ্রেপ্তারিতে প্রহ্লাদ মোদি বলেন, “আমার প্রয়াগ্রাহ যাওয়ার কথা ছিল। কিন্তু অনুগামীরা জেলে আর আমি বাইরে ঘুরব, এটা ভাল দেখায় না। আমাকে জল ও খবর দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকে আমি নড়ব না।” তিনি আরও জানান, পুলিশকে জিজ্ঞেস করলে তারা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে এই কাজ করা হয়েছে। তবে সেরকম কোনও লিখিত নির্দেশের কপি প্রশাসন না পুলিশ দেখায়নি। তাঁর অভিযোগ, হয় প্রধানমন্ত্রীর দপ্তরকে বদনাম করার চেষ্টা করছে পুলিশ, আর না হয় তাদের কাছে কোনও নির্দেশই আসেনি।

পুলিশ সূত্রে খবর, লখনউ বিমানবন্দরে হাই সিকিউরিটি এলাকায় ঢুকে পড়া ও ১৪৪ ধরা ভঙ্গ করার অভিযোগে প্রহ্লাদ মোদির সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। তবে দেড় ঘণ্টা বাদে ধরনা পরিত্যাহার করেন তিনি। বিমানবন্দর সূত্রে খবর, বুধবর বিকেল ৪টা নাগাদ ইন্ডিগো বিমানে চেপে লখনউ আসেন প্রধানমন্ত্রীর ভাই। এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন কেন্দ্রের সঙ্গে বিরোধিতার ফলেই এই পদক্ষেপ। না হলে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর ভাইকে আটকাতো না পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026