উত্তরাখণ্ড : আরো একবার কাঠগড়ায় বিজেপি। এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে উত্তরাখণ্ডের দ্বারহাটে। এক মহিলার অভিযোগের ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা। বিজেপি বিধায়ক মহেশ নেগির বিরুদ্ধে নেহেরু কলোনি পুলিস স্টেশনে দায়ের এদিন মামলা দায়ের করেছেন ওই মহিলা। তার অভিযোগের ভিত্তিতেই ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
এমনকি বিজেপি বিধায়ক মহেশ নেগির পাশাপাশি বিধায়কের স্ত্রী রিতা নেগির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ১৬ অগস্ট ওই মহিলা মামলা দায়ের করেন। তার অভিযোগে যে বিধায়ক তাঁকে ধর্ষণ করেছেন এবং তাঁর কন্যার পিতা তিনি। এমনকি ডিএনএ পরীক্ষার কথাও বলেছেন ওই মহিলা।
কিন্তু স্থানীয় সূত্রের খবর, বিধায়ক মহেশ নেগির স্ত্রী রিতা নেগি আগের মাসেই ওই মহিলার নামে অভিযোগ দায়ের করেন, যে তাঁর স্বামী মহেশ নেগিকে ব্ল্যাকমেল করে ৫ কোটি টাকা দাবি করেছিলেন ওই মহিলা। আর টাকা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে এরকম নোংরা অভিযোগ আনা হচ্ছে।
সব অভিযোগ অস্বীকার করে বিধায়ক মহেশ নেগি জানিয়েছেন, এটা কলঙ্কিত করার চক্রান্ত। কংগ্রেস নেতারা এই চক্রান্তের অংশ, পালটা অভিযোগ বিধায়কের। তিনি ওই মহিলার অভিযোগের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের কাজ করছেন, যা শীঘ্রই পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…