কলকাতা: ছোটবেলায় বন্ধুদের সঙ্গে গলিতে বা মাঠে খেলাধুলা করা খুবই স্বাভাবিক একটা চিত্র। খেলার সময় বন্ধুবান্ধবদের সঙ্গে খুনসুটি ও ঝগড়াও খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তা থেকে কারোর মৃত্যু খুবই অস্বাভাবিক ও মর্মান্তিক। আর এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গড়িয়হাটের ডোভার লেন টেরেসের কাছে এক স্থানীয় বস্তিতে।
জানা গিয়েছে, স্থানীয় বস্তির কিছু ছেলে রাস্তার মধ্যে খেলাধুলা করছিল। তখন তাদেরই মধ্যে দু’জন বন্ধুর মধ্যে বচসা বাধে। যা তর্কাতর্কি থেকে হাতাহাতিতে পৌঁছে যায়। এর ফলে এক বালক গুরুতর আহত হয়। তার মাথায় চোট লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু মৃত্যুর কারণ কী, তা সঠিকভাবে এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ। প্রাথমিকভাবে তাদের অনুমান এটা ইচ্ছাকৃত খুন নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…