বিনোদন

অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্র বড় পর্দায় আসতে চলেছে ৩ টি সুপার হিট বাংলা সিনেমা

প্রযোজক সংস্থা এসভিএফ-এর হাত ধরে বড়পর্দায় প্রকাশ পেতে চলছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ আর ‘গোলন্দাজ’। এই প্রসঙ্গে এসভিএফ একটি মজার বক্তব্য রাখেন-‘বন্যেরা বনে সুন্দর আর সিনেমা সিনেমাহলে’। প্রসঙ্গত, দেশে করোনা থাবা বসানোর পরই ২৫ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন সিনেমা হল। এরপরে, এই রাজ্যে সিনেমা হল খোলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানায় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন।

আনলক পর্ব ৪–‌এ শপিংমল, রেস্তোরাঁ, বার, ধর্মীয় স্থান এবং মেট্রো রেল চলারও অনুমতি দেওয়া হলেও সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়নি। আজকাল বেশীরভাগ মুভি ওটিটি প্ল্যাটফর্ম-এই মুক্তি পাচ্ছে, ফলত বড়পর্দাগুলির ব্যবসার অধঃপতন ঘটছে। ঠিক এখানেই হাল ধরতে চেয়েছেন টলিউডের বহু তারকা। সেভ দ্য সিনেমাজ (SaveTheCinemas) হ্যাশট্যাগ দিয়ে এবার সেই উদ্যোগে অংশীদার হল প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। তাই এই প্রযোজক সংস্থা সিনেমাহলেই রিলিজ করতে চান ‘গোলন্দাজ’ ও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) অভিনীত ‘ড্রাকুলা স্যার’। এতগুলি সিনেমা কোনোভাবেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে চান না প্রযোজক সংস্থা।

উল্লেখ্য, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্পটি অবলম্বনে তৈরি হয়েছে এবারের কাকাবাবু সিরিজ। এখানে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়-এর পরিচালনায় ‘গোলন্দাজ’ মুভিতে অভিনয় করবেন দেব এবং দেবের বাবার চরিত্রে অভিনয় করবেন শ্রীকান্ত আচার্য। সিনেমায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও।

অবশ্য, আপনারা যারা সিনেমা পাগল মানুষ আছেন তাঁদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম সবসময়ের জন্য খোলা, আর তাই ১১ সেপ্টেম্বর ZEE5-এ মু্ক্তি পাবে পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী অভিনীত অরিজিনাল ফিল্ম ‘তিকিতাকা’। এছাড়াও, ২ অক্টোবর জি প্লেক্সে (Zee Plex) মুক্তি পাবে ঈশাণ খট্টর ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘খালি পিলি’ (Khaali Peeli)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026