কলকাতা : শহরে প্রতিদিনই একের পর এক মহিলা হেনস্থার ঘটনায় মহিলাদের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। গতকাল আনন্দপুরের ঘটনার পর ফের আরেকটি ঘটনা প্রকাশ্যে আসতে অবাক তিলোত্তমা নগরীর আমজনতা। এদিন ফুলবাগানের রেস্তোরায় ডিনার করতে আসা তরুণীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে।
এই ঘটনায় আপাতত অভিযুক্ত ওই ৩ যুবককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিস। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ফুলবাগানের একটি রেস্তরাঁয় ডিনার করতে আসেন কয়েকজন তরুণী। রবিবারের রাতে ওই তরুনীদের মতন আরও একদল যুবকও আসে ওই রেস্তোরায়।
খাওয়া দাওয়ার মাঝে হঠাতই ওই তরুণীদের নজর আসে রেস্তরায় বসে থাকা ৩ যুবকের দিকে। অভিযোগ, ওই তিন যুবক অন্য টেবিলে বসা তরুনীদের ছবি তুলছিলো। এমনকি ওই ৩ যুবক মদ্যপ অবস্থায়ও ছিলেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই যুবকদের ওপর প্রতিবাদ করেন তরুণীর দল।
প্রতিবাদ করা মাত্রই রেস্তরাঁর ভিতরেই ওই তরুণীদের টিজ করতে থাকে মদ্যপ যুবকের দল। এরপরই ওই রেস্তরাঁর তরফে ফুলবাগান থানায় ফোন করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ওই তিন যুবককে গ্রেফতার করে। এই দিনের ঘটনার পর আরও একবার মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক মহলে, কিন্তু উত্তরে মিলেছে শুধুই হতাশা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…