নিউজ

মহারাষ্ট্রে সরকার গড়তে অস্বীকার বিজেপির, শিবসেনাকে আহ্বান রাজ্যপালের

অরূপ মাহাত: বৃহত্তম দল হিসেবে বিজেপি সরকার গড়তে অস্বীকার করার পর এবার শিবসেনাকে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল ভগত সিং কোশারী। গতকাল বিজেপি নেতৃত্ব রাজ্যপালের সাথে দেখা করে সরকার গড়তে অপারগ বলে জানালে রাজ্যপাল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল শিবসেনাকে আমন্ত্রণ জানান। সোমবার সন্ধ্যা ৭:৩০ এর মধ্যে শিবসেনাকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন দলের সুপ্রিমো উদ্ভব ঠাকরে মুখ্যমন্ত্রীর পদ শিবসেনার দখলে রেখে সরকার গড়তে আগ্রহী। কয়েকদিনের মধ্যে শিবসেনার মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : মসজিদের জমি স্বীকার কোন পথে? ২৬ নভেম্বর বৈঠক সুন্নি ওয়াকফ বোর্ডের

বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল জানিয়েছেন, ‘শিবসেনার সমর্থন ছাড়া আমরা সরকার গঠনের দাবি জানাব না, একথা রাজ্যপালকে জানিয়েছি।’ এরপরই তিনি শিবসেনাকে আক্রমণ করে বলেন, ‘মানুষ ভোট দিয়েছিলেন বিজেপি-শিবসেনার মহাজোটকে। এখন শিবসেনা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যদি কংগ্রেস ও এনসিপির সাথে হাত মিলিয়ে সরকার গঠন করতে চায় তাহলে আমাদের কিছু বলার নেই।’

কংগ্রেসের তরফে অবশ্য পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এনডিএ না ছাড়লে সমর্থন নয় শিবসেনাকে। সেক্ষেত্রে উদ্ভব ঠাকরের দলকে সরকার গড়তে হলে ছাড়তে হবে কেন্দ্রীয় মন্ত্রীত্ব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026