খেলা

টি-টোয়েন্টিতে রেকর্ড দীপক চাহারের

তড়িৎ ঘোষ: টেস্ট ক্রিকেট ও একদিনের ক্রিকেটে থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতের এই রেকর্ডটি এতদিন ছিল না। নাগপুরে ভারত বাংলাদেশের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ডটি পূরণ করলেন দীপক চাহার। পরপর তিন বলে বিপক্ষের তিনজন ব্যাটসম্যানকে আউট করে অর্থাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দীপক চাহার।

হ্যাটট্রিক যে কোন বোলারের কাছে স্বপ্নের মতো। বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের পাতায় এতদিন এগারটি হ্যাটট্রিক লেখা থাকলেও কোন ভারতীয়দের নাম ছিল না তার মধ্যে। নাগপুরে দীপক চাহার ১৭.৬ ওভারে আউট করেন বাংলাদেশের শফিউল ইসলাম কে এরপর ১৯.১ ওভারে মুস্তাফিজুর রহমান ও ১৯.২ ওভারে আমিনুল ইসলামকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে হ্যাটট্রিক করেন তিনি।

দীপক চাহার এই ম্যাচে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন। যেটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একজন বোলারের সেরা পারফরম্যান্স। এর আগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের দখলে। মেন্ডিস ৮ রান দিয়ে ৬ টি উইকেট নিয়েছিলেন। তার সেই রেকর্ডটি ভেঙে তালিকায় শীর্ষস্থান দখল করলেন দীপক চাহার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026