দিল্লীর সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস পার্টি কেন্দ্রের ক্ষমতাধীন দলকে রাজধর্ম অনুসরণ করতে বলার একদিন পর, শুক্রবার ভারতীয় জনতা পার্টি তার পাল্টা জবাব দেয়।একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা প্রবীণ নেতা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসের বিরুদ্ধে জনগণকে আরও উস্কে দেওয়ার অভিযোগ করেন।
তিনি বলেন, “সোনিয়া দেবী, আপনি আপনার বক্তব্যটি ভালো করে দেখুন যেটি আপনি রামলীলা ময়দানে করেছেন।এই পাড় বা ওই পাড় মানে সংবিধানের পথ ব্যবহার না করে লড়াই করা।” তিনি সোনিয়া গান্ধীর কাছে জানতে চেয়েছেন এটি কেমন রাজধর্ম। তিনি আরও বলেন, “এমন সংবেদনশীল ইস্যুতে নিয়ে রাজনীতি করার জন্য বিজেপি এর তীব্র নিন্দা জানায়।আমাদের সকলের উচিত শান্তি ও সম্প্রীতি বজায় রাখা।”
আরও পড়ুন : কেন্দ্রের নয়া প্রকল্প, সমর্থন নয় রাজ্য সরকারের
বৃহস্পতিবার, সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন এবং দাঙ্গার তদন্ত সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছেন। মনমোহন সিং পরে সাংবাদিকদের বলেন, “আমরা রাষ্ট্রধর্ম রক্ষায় তার ক্ষমতা ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছি।গত চারদিনে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগের এবং জাতীয় লজ্জার বিষয়।এই ঘটনায় এতো জনের মৃত্যু এবং আহত হওয়া জাতীয় ব্যর্থতা।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…