বর্তমানে চীন যেন মহামারীর আকারে পরিনত হয়েছে, করোনা ভাইরাসের প্রকোপে বহু মানুষ আক্রন্ত এবং মৃত্যু ছাড়িয়েছে ২৫০০ এরও বেশি।শোনা যায় চীনের হুবেই প্রদেশের উহান শহরের এক মাংসের বাজার থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে রীতিমতো হিমসিম খাচ্ছে চীনা সরকার। ৭০,০০০ এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। কিন্তু সবথেকে চিন্তার বিষয় হলো চীনে এই মারণ ভাইরাস ভয়াবহ আকার নিলেও ভারতেও যে ছড়িয়ে পড়বে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
চীনের বাইরে যেসমস্ত দেশে প্রধানত এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির স্বাস্থ্যসচীবদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভারত জনবহুল দেশ হওয়ার কারনে এই মারণ ভাইরাস একবার দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে ভারতেরও ভবিষ্যতে প্রবল চিন্তার কারন হবে এই ভাইরাস। ইরানের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। চীনের পর যে দেশেগুলিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তার মধ্যে ভারত অন্যতম।
আরও পড়ুন : দিল্লির হিংসায় মৃত্যু ৩৮, গঠিত হল দু’টি বিশেষ তদন্তকারী দল
ভারত এই ভাইরাস ঠেকাতে কতটা প্রস্তুত সেই বিষয়েও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার তরফ থেকে। ইরানে যে ভয়াবহ ভাবে এই ভাইরাস তা অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছে ওই সংস্থা। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রীও করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…