নিউজ

আগামী ১ মার্চ অমিত শাহের কলকাতা সফর ঘিরে বিক্ষোভ দেখাবে বাম সংগঠনগুলি

আগামী ১ মার্চ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফর ঘিরে রয়েছে জল্পনা। সেদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখাবে বাম সংগঠন। এই কর্মসূচিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলি ছাড়াও সামিল হবে সিপিএম। গত বৃহস্পতিবার আলিমুদ্দিনের এক সাংবাদিক সন্মেলনে এমনটাই জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। গত ১১ জানুয়ারি কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই সফর ঘিরে বামপন্থী দলগুলি বিক্ষোভ জানিয়েছিল যার ফলে কলকাতার ধর্মতলার রাস্তায় ব্যহত হয় যান চলাচল পরিষেবা।

কালো পতাকা, মাস্ক পরে, কালো বেলুন দিয়ে প্রতিবাদ করা হয় প্রধানমন্ত্রীর কলকাতা সফর। একইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নয়া নাগরিকত্ব আইনের সমর্থনে শহিদ মিনারের সভায় উপস্থিত হওয়ার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হবে। এই বিক্ষোভে সামিল হয়েছে সমস্ত বামপন্থী সংগঠন সহ সিপিএমের সমস্ত নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রীকে দেখানো ছকেই একই ভাবে বাম সংগঠনগুলি বিক্ষোভ করবে আগামী রবিবার অমিত শাহের বিরুদ্ধে।

আরও পড়ুন : রাজধর্ম পালন করায় বিষয়ে কংগ্রেসকে পাল্টা জাবাব বিজেপির

বাম সংগঠনগুলির সঙ্গে একজোট হয়ে বিমানবন্দরে ও শহিদ মিনারে বিক্ষোভ দেখাতে চায় কংগ্রেসও। তবে বাম সংগঠন ও কংগ্রেসের এই পরিকল্পিত বিক্ষোভকে বিশেষ পাত্তা দিচ্ছে না রাজ্য বিজেপির নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১ মার্চ শহিদ মিনার ময়দানে নয়া নাগরিকত্ব আইনের সমর্থনে সভা করবেন অমিত শাহ। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ ১ মার্চ সকালে কলকাতা আসবেন এবং শহিদ মিনারে সভায় উপস্থিত থাকবেন বিশেষ ব্যক্তি হিসেবে। এরপর তিনি কালীঘাট মন্দিরে পুজো দেবেন। সূত্রের খবর অনুযায়ী, দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন। এরপর রাতে দিল্লি ফিরে যাবেন। সুতরাং, বামেদের এই বিক্ষোভের হুঁশিয়ারকে ঘিরে শহর কলকাতা সফর নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026