পশ্চিমবঙ্গের কয়লা মাফিয়া কে নিয়ন্ত্রণ করে বিজেপি। এই মর্মে মঙ্গলবারপশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এলাকাতে রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে এরকম মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বললেন,”তোমরা কয়লা মাফিয়া নিয়ে বড় বড় কথা বল। তোমরাই তো আদতে কয়লা মাফিয়া। কয়লা খনিগুলিতো তোমাদের মালিকানা তে রয়েছে। সিআইএসএফ বাহিনীও তোমাদের অধীনে কাজ করে। তাহলে কিভাবে কয়লা চুরি যায়? ”
মমতা আরো বলেন,”অনেক বছর আগে তোমাদের বলেছিলাম বিষয়টি যৌথ পর্যালোচনা করে খনি গুলির বৈধতা দেওয়া হোক। কিন্তু তখন আমাদের কথা কেউ শোনে নি।” মমতার অভিযোগের জবাবে বিজেপি নেতৃত্ব বলেছে,”মুখ্যমন্ত্রী এইসব বলেছেন কারণ তিনি সব জানেন। তিনি বুঝতে পেরেছেন বিজেপি অপরাধের মূলে পৌঁছে যাচ্ছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, এলাকার কয়লা মাফিয়া চক্রের বিরুদ্ধে বর্তমানে অভিযোগ উঠেছে একাধিক বেআইনি খনি থেকে কয়েক হাজার কোটি টাকার কয়লা চুরি করার। সেই তদন্তের অনুসন্ধানে ইতিমধ্যেই নেমে পড়েছেন সিবিআই কর্তারা। গতকাল তারা প্রধান অভিযুক্ত অনুপ মাঝির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইতিমধ্যেই সমস্ত বিমানবন্দরকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন কোনোভাবেই তিনি বিমানে যাত্রা না করতে পারেন।
গত সোমবার কলকাতার সিবিআই দপ্তর এ দেখা করার কথা ছিল তার। কিন্তু সেখানে তিনি উপস্থিত হননি। অন্যদিকে, তার আইনজীবীরা এসে জানান, তাদের মক্কেলের নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর থেকে অনুপ মাঝির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…