কলকাতা: জাঁকিয়ে শীত পড়বে পড়বে বলেও কেমন যেনো পরছে না। উল্টে গত দু-দিন ধরেই কুয়াশার চাদরে ঢেকেছে দক্ষিণবঙ্গ। এমনকি আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। আর যে ক’দিন কুয়াশার চাদরে মোড়া থাকবে দক্ষিণবঙ্গ, সে ক’দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও হবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা নামার কোনও লক্ষণ নেই। আগামী সপ্তাহ অর্থাৎ ১৫ ডিসেম্বরের পর কলকাতায় পারদ নামার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ, বুধবার তাপমাত্রা সকালে ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এদিকে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে থাকায় সকাল থেকেই কুয়াশায় ঢেকে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
আগামী আরও ৪৮ ঘণ্টাতেও দাপট থাকবে কুয়াশার। নতুন করে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে শুক্রবার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। যার ফলে জাঁকিয়ে শীত পড়ছে না এখনও। এতটাই এখন কুয়াশা দেখা যাচ্ছে যে, সকালের দিকে যার ফলে ট্রেন, বিমান এবং ফেরি চলাচলের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…