পলিটিক্স

বাংলাকে তৃণমূল ভাইরাস থেকে মুক্ত করতে বিজেপির নতুন হাতিয়ার বিজেপি স্যানিটাইজার, বাড়ি বাড়ি বিলির সিদ্ধান্ত

এবারে জনসংযোগের হাতিয়ার হিসেবে স্যানিটাইজারকে প্রতীক হিসেবে নিয়ে নতুন কর্মসূচি শুরু করলো বঙ্গ বিজেপি। বাংলাকে তৃণমূল ভাইরাসের থেকে মুক্ত করতে এবার দলীয় প্রতীক যুক্ত স্যানিটাইজার বিলি করা শুরু করলো বঙ্গ বিজেপি বিভিন্ন গ্রাম অঞ্চলে। আগামী মাস থেকে সমগ্র রাজ্যে এই কাজ শুরু হবে। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের এই কর্মসূচি নিয়ে পাল্টা কটাক্ষ শুরু করেছে শাসকদল তৃণমূল।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra) বলেছেন,”স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারেননি, তাই আমরা গ্রামাঞ্চলে স্যানিটাইজার বিলি করা শুরু করবো। বাংলা কিছু নাম উন্মুক্ত করতে স্যানিটাইজার বিলি করা হবে সারা রাজ্যে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে স্যানিটাইজার এর প্যাকেট পাঠানো শুরু হয়ে গেছে। ” এই কর্মসূচি নিয়ে তৃণমূল পাল্টা কটাক্ষ করেছে বিজেপিকে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বিজেপিকে আক্রমণ করে বলেছেন,” অনুপম হাজরা যে নিজে বাড়ি সামলাতে পারেনা সে রাজ্য দেখবে কি করে। বিজেপির জীবাণুমুক্ত করবে বাংলার মানুষ। আগে নিজের পরিবার সামলান, তারপরে রাজ্য সামলাতে আসবেন।”

তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির পরে তারা শুরু করতে চলেছে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। তার আগেই রাজ্য সরকারের প্রকল্প কে চ্যালেঞ্জ করতে ভোটারদের দুয়ারে পৌঁছাতে শুরু করল বিজেপি। হাতে তাদের ছাপ যুক্ত স্যানিটাইজার। বিজেপি সূত্রের খবর, রাজ্যের গ্রামাঞ্চল এবং শহরতলীতে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এই হ্যান্ড স্যানিটাইজার বিলি করবে বিজেপি কর্মীরা। প্রত্যেকটি পাউচ প্যাকেটে বিজেপির প্রতীক থাকবে। এই সম্পূর্ণ কর্মসূচির তদারকি করবেন বিজেপি নেতা অনুপম হাজরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026