নিউজ

বিজেপি, শিবসেনার পর সরকার গড়তে এবার এনসিপিকে আমন্ত্রণ রাজ্যপালের

অরূপ মাহাত: মহারাষ্ট্রের সরকার গঠনে নাটকের পরিসমাপ্তি কিভাবে ঘটবে জানে না কেউ! বৃহত্তম দল হিসেবে বিজেপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ভগত সিং কোশারী। বিজেপি সেই আমন্ত্রণে সাড়া না দিলে শিবসেনাকে আমন্ত্রণ জানান তিনি। প্রাথমিক ভাবে সরকার গঠনে আগ্রহী বলে জানিয়েছিল শিবসেনা নেতৃত্ব।

তবে সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না করায় এবার তৃতীয় বৃহত্তম দল এনসিপিকে সরকার গঠনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল। বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব শরদ পাওয়ারের পৌরহিত্যে এনসিপি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। খুব শীঘ্রই জোটের তরফে সরকার গঠন করা হবে বলে জানা গেছে। রাজ্যপালের পক্ষ থেকে এনসিপিকে আগামীকাল রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে।

সূত্রের খবর, এদিন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ও একনাথ শিন্ডে রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেন। সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বিধায়কের সমর্থন প্রমাণ করতে দুদিন সময় চান তারা। রাজ্যপাল তাদের সেই দাবি খারিজ করে দিলে তড়িঘড়ি বৈঠকে বসেন এনসিপি নেতৃত্ব। এর ফলে মহারাষ্ট্রে সরকার গঠনে নাটকীয়তা বাড়তে থাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026