কেয়া সেন : ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দুবাই উড়ে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, রূপম ইসলাম,নীল দত্ত সহ একধিক তারকা। কারণ, পল্লবী চট্টোপাধ্যায়ের ডিম্যাক্স এন্টারটেইনমেন্টের উদ্যোগে আয়োজিত বঙ্গ প্রবাসী মিলাপ ২০১৯। তিন বছরে পা দিয়েছে বিদেশের মাটিতে বাংলা ছবির এই কার্নিভাল। ৬ই ও ৭ই ডিসেম্বর হবে এই অনুষ্ঠান।
তৃতীয় বর্ষে চমক রয়েছে অনেক। প্রথমবার বঙ্গ প্রবাসী মিলাপে লাইভ পারফর্ম করবেন অঞ্জন দত্ত ও তার ট্রায়ো জুটি। সাসপেন্স রাখলেও, এবছরও যে দুবাইয়ের মাটিতে নিজের স্পেশ্যাল পারফরমেন্স করতে চলেছেন বুম্বা দা, তা জানিয়েছেন সাংবাদিক বৈঠকে।
প্রসঙ্গত, ৭ই ডিসেম্বর গুমনামি, সত্যান্বেষী ব্যোমকেশ, মিতিনমাসি ও মুখোমুখি এই চারটি ছবির স্ক্রিনিং হবে। ৮ই ডিসেম্বর থাকছে তারকাদের লাইভ পারফরমেন্স।সব মিলিয়ে এবছর ও যে জমজমাট হতে চলেছে “বঙ্গ প্রবাসী মিলাপ”, তা আর বলার অপেক্ষা রাখেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…