অরূপ মাহাত: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জোট করে লড়েছিল বিজেপি ও শিবসেনা। উল্টোদিকে জোট করে লড়াইয়ে নেমেছিল কংগ্রেস, এনসিপি-ও। বিধায়ক সংখ্যার বিচারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি-শিবসেনা জোট। তবুও ১৯ দিন ধরে কোনও দলই সরকার গঠন করতে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি করেন রাজ্যপাল ভগত সিং কোশারী।
আরব সাগরের তীরের এই রাজ্যে বিজেপিকে রুখতে সমস্ত অ-বিজেপি দলগুলো জোটবদ্ধ হচ্ছে বলে খবরে প্রকাশিত হয়েছিল। শিবসেনা মুখ্যমন্ত্রীত্বের দাবিতে এনডিএ জোট ছেড়ে এনসিপি-কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সরকার গঠন করতে চলেছে। নিজেদের মধ্যে মন্ত্রীসভার ভাগ বন্টন নিয়েও আলোচনা সম্পন্ন হয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছিল।
কিন্তু জল্পনা বেড়েছে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লীতে আসা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের এক মন্তব্যে। মহারাষ্ট্রে জোট সরকারের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পাওয়ার বলেন, ‘বিজেপি ও শিবসেনা জোট করে বিধানসভায় লড়াই করেছে। এবার ওরা ওদের নিজেরটা দেখে নিক। এনসিপি ও কংগ্রেস নিজেদেরটা দেখে নেবে।’ এনসিপি সুপ্রিমোর এই মন্তব্যকে ঘিরে সরকার গঠন নিয়ে জটিলতা বাড়ছে মহারাষ্ট্রে। তবে এবিষয়ে শিবসেনার পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…