পূর্ব বর্ধমানে পশ্চিমবঙ্গের পূর্ব মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙার প্রতিবাদে রাজভবনে সামনে বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস। এদিন বিকেলে রাজভবনের সামনে বিক্ষোভ দেখালো একদল কংগ্রেস সমর্থক। পূর্ব বর্ধমানের মানকড় স্টেশনের পাশে কংগ্রেস কার্যালয়ের পাশে ড. বিধানচন্দ্র রায়ের এই মূর্তিটি ভাঙা হয় শনিবার রাতে। কংগ্রেসের অভিযোগের তির বিজেপির দিকে। তারই প্রতিবাদে আজ রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে একদল কংগ্রেস সমর্থক।
বন্দেমাতরম ধ্বনির সাথে কংগ্রেস সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা রাজভবনের ভিতরে ঢোকারও চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা পুলিশ তাদের বাধা দেয়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এক বিক্ষোভকারীর দাবি, যারা বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙেছে সেই বিজেপির সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছেনা কেনো? তারই প্রতিবাদ করতে আজ আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এই ঘটনায় কয়েকজন কে আটক করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…