রাজ্য

বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন মিঠুন চক্রবর্তী, দাবি বিজেপি সূত্রের

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো টলিউডে রাজনীতির রং লেগেছে। কার্যত নির্বাচনের আগে টলি মহল দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছে এবং অন্য দল ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আবার অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে দলবদলু দলে নাম লিখিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার সময় বিজেপির প্রার্থী লিস্টে দেখা গেছে একাধিক টলিউড তারকার নাম। কিন্তু সেখানে ছিল না সদ্য বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তী। তিনি নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপি ব্রিগেড গ্রাউন্ডে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন।

মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই বঙ্গ রাজনীতিতে প্রবেশ চাপানউতোর চলছিল যে এবার হয়তো তারকা প্রার্থী হবেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এখনো অব্দি বিজেপি তাদের যতগুলি তালিকা প্রকাশ করেছে তাতে নেই মিঠুন চক্রবর্তীর নাম। কিন্তু জানা যাচ্ছে রাজ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় অশান্তির পর বিজেপি তাদের আরো কয়েকটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে। আর তাতে হয়তো থাকতে পারে মিঠুন চক্রবর্তীর নাম। আসলে দুদিন আগেই জল্পনা বাড়িয়ে মিঠুন চক্রবর্তী কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রে নিজের বোনের বাড়ির ঠিকানাতে ভোটার হয়েছেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে রাজ্যে ভোটার হওয়া আবশ্যিক। এই শর্ত পূরণের পর স্বাভাবিকভাবেই মনে হয়েছে যে মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী পদ পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে।

অন্যদিকে গেরুয়া শিবির বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এরপর প্রথম সারির নেতাদের সবাইকে নির্বাচনের প্রার্থী করা হয়ে গেছে। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে যদি বিজেপি প্রার্থী করা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। অবশ্য মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদানের সময় জল্পনা চলছিল তিনি হয়তো বিজেপি জিতলে গেরুয়া মুখ্যমন্ত্রী হতে পারেন। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর একুশে বিধানসভা নির্বাচনের প্রার্থী হওয়া বা নির্বাচন জিতলে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়া, দুই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026