বিনোদন

মৃত্যুর পরেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল সুশান্তের ‘ছিছোড়ে’, আবেগঘন মুহূর্ত অনুরাগীদের

জাতীয় পুরস্কার হল এমন একটি পুরস্কার যা পাওয়ার স্বপ্ন প্রায় প্রতিটি ফিল্মমেকারের থাকে। বাংলা ফিল্মের ইতিহাসে ঋতুপর্ণ ঘোষ (Rituparno ghosh) এমন একজন পরিচালক যাঁর প্রত্যেকটি ফিল্ম জাতীয় পুরস্কার পেয়েছিল। বিখ্যাত পরিচালক ও নাসার প্রাক্তন বিজ্ঞানী এবং ‘রেড’-এর আবিষ্কারক বেদব্রত পাইন (bedabrata pain) তাঁর প্রথম ফিল্ম ‘চিটাগং’-এর জন‍্য চারটি স্বর্ণকমল পুরস্কার পেয়েছিলেন।

সম্প্রতি ঘোষিত হল 37 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। গত বছর করোনা অতিমারীর কারণে লকডাউনের ফলে পিছিয়ে গিয়েছিল জাতীয় পুরস্কারের অনুষ্ঠান। চলতি বছর নয়াদিল্লীর ন‍্যাশনাল মিডিয়া সেন্টারে ঘোষিত হল জাতীয় পুরস্কারের তালিকা। এই তালিকা আরও একবার আবেগঘন মুহূর্ত তৈরী করল সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput)-এর অনুরাগীদের জন্য। মৃত্যুর পরেও 37 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় অম্লান হয়ে রইলেন সুশান্ত।

জাতীয় পুরস্কারের তালিকায় সেরা ফিল্মের পুরস্কার পেয়েছে ‘মারাক্কর-অরাবিক্কাদালিন্তে-সিমহম’। সেরা হিন্দি ফিল্মের পুরস্কার পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোড়ে’। সেরা বাংলা ফিল্মের পুরস্কার পেল সৃজিত মুখার্জি (srijit Mukherjee) পরিচালিত ‘গুমনামী’। এছাড়া এই ফিল্মের জন্য সৃজিত পেলেন সেরা পরিচালকের পুরস্কার। এছাড়াও অ্যাডপ্টেড চিত্রনাট্য বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার ‘গুমনামী’। সেরা তেলেগু ফিল্মের পুরস্কার পেয়েছে ‘জার্সি’। সেরা তামিল ফিল্মের পুরস্কার পেল ‘অসুরণ’। এই ফিল্মে অভিনয়ের জন্য ধনুশ( Dhanush) পেলেন সেরা অভিনেতার পুরস্কার। বাংলা ফিল্ম ‘জ‍্যেষ্ঠপুত্র’ পেয়েছে তিনটি জাতীয় পুরস্কার। ফিল্মের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik ganguly) পেলেন সেরা পরিচালকের সম্মান ও অরিজিনাল চিত্রনাট্যের জন্য এই ফিল্ম পেল সেরা চিত্রনাট্যের সম্মান। সেরা আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেলেন ‘জ‍্যেষ্ঠপুত্র’- র সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (prabudhdha Banerjee)। ‘ভোঁসলে’ ফিল্মের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। ‘মণিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’ ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রাণাওয়াত (kangana Raunat)। সেরা শিশুশিল্পী হল নাগা বিশাল (Naga vishal)। ‘বাহাত্তর হুরিয়াঁ’ ফিল্মের জন্য সেরা পরিচালক হলেন সঞ্জয় পূরণ সিং চৌহান (sanjay puran singh chauhan)। ‘তাশকেন্ট ফাইলস’ পেলেন দুটি পুরস্কার। এই ফিল্মে সেরা সংলাপের জন্য পুরস্কার পেলেন বিবেক অগ্নিহোত্রী (vivek agnihotri) এবং সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন পল্লবী জোশী (Pallavi joshi)। ‘সুপার ডিলাক্স’-এ অভিনয় করে সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন বিজয় সেতুপতি (Vijay setupati)। সামাজিক বিষয় বিভাগে সেরা ফিল্মের পুরস্কার পেল ‘আনন্দী গোপাল’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026