প্রীতম দাস : গতকাল বিধানসভা উপনির্বাচন এর ফলাফল বেরোনোর পর বিজেপির ভরাডুবির চিত্র ধরা পড়েছে। দিলীপ দুর্গ খড়গপুরে বিজেপি প্রার্থী ২০৮১১ ভোটে হেরে যাওয়া , করিমপুরে ২৪০০০ এর ব্যাবধানে বিজেপি এর ভয়ানক হারের পর নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তখনই তৃণমূল শিবিরে জয়ের উৎসব শুরু হয় গেছে।
এমন সময় আমরা যোগাযোগ করেছিলাম বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ এর সঙ্গে। তার কাছে আমরা বিজেপির এই ভরাডুবির কারণ জানতে চাইলে তিনি বলেন, ২০১৯ এর লোকসভা নির্বাচন এর অবস্থান এর পর বিজেপির অবস্থান আকাশে হয় গেছিলো। বিজেপি এটা বোঝার চেষ্টা করেনি যে সরকার গঠন করার পর মানুষের আশা পূর্ণ করতে হয় কিন্তু বিজেপি ৩৭০ ধারা, রামমন্দির, সার্জিক্যাল স্ট্রাইক এসব নিয়ে পরে রয়েছে কিন্তু অন্যদিকে দেশের বেহাল অর্থনীতি, মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মাথাব্যথা নেই।
মানুষের একতা ধর্ম জাত দিয়ে বিভাজনের চেষ্টা করছে। তাই মানুষ বুঝতে পেরেছে বিজেপি সরকার গঠন করলেও মা মাটি মানুষ এর জন্য কাজ করতে পারেনা ও করতে চায়না। তাই দলে দলে মানুষ ফিরে এসেছে উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের এর সাথে।
তিনি আরো বলেন, পতনের অনেক দিক রয়েছে। একটি দিক হলো বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন হয় পড়তে শুরু করেছে ঠিক যেমন মহারাষ্ট্রে পালা শুরু হইছে সেটা এসে শেষে পশিমবঙ্গে ধাক্কা খেল। তৃণমূলের এই বিপুল পরিমাণ জয় নিয়ে তিনি বলেন, এই জয় তৃণমূল কংগ্রেস আরো বেশি দায়িত্বশীল করে তুললো।
মানুষ বুঝিয়ে দিল তুমি যদি প্রতিবাদী কন্ঠস্বর হও মানুষকে রক্ষা করার জন্য তবে মানুষ সর্বদা তোমার পাশে থাকবে ও মানুষ আমাদের সাথে থাকবে এই যে জনতার রায় এটাই ২০২১ সালে আমরা আমাদের লক্ষ্যপথে দৃঢ়তার সাথে পৌঁছে যাব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…