অরূপ মাহাত: ২০১৯-এর নির্বাচনে অস্বাভাবিক ভাবে আসন কমে গেলে ধরাশায়ী হয় তৃণমূল। মুষড়ে পড়েন নেতা কর্মীরা। দিশেহারা তৃণমূল শীর্ষ নেতৃত্ব শরণাপন্ন হন ভোটকুশলী প্রশান্ত কিশোরের। যার কৌশলের উপর ভর করে নরেন্দ্র মোদী ২০১৪ সালে দিল্লির মসনদে বসেন।
যার উপর ভরসা রেখে অন্ধ্রে ক্ষমতা দখল করেন ওয়াইএসআর-এর ছেলে জগন্ময় রেড্ডি। সেই প্রশান্ত কিশোর মুষড়ে পড়া তৃণমূলকে সঞ্জীবনী ফিরিয়ে দিল। তার কৌশলে ভর করেই বিজেপিকে ধরাশায়ী করল মমতা ব্রিগেড।
প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নিয়েই মুষড়ে পড়া কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে ‘দিদিকে বলো’ কর্মসূচি নিয়ে এলেন। লাগাম টানলেন তৃণমূল নেতাদের অবাধ মঞ্চে ভাষণ দেওয়ার ওপর। এনআরসি নিয়ে কোথায় কিভাবে প্রচার হবে তার পথও বাতলে দেন তিনি।
প্রার্থী বাছাই থেকে প্রচার কৌশল উপনির্বাচনের গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন আড়ালে থেকে। তারই ফল পেল তৃণমূল। পর্দার আড়ালে থাকা প্রশান্ত কিশোরের রাজনৈতিক চালে একেবারে ধরাশায়ী বিজেপি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…