রাজ্য

“বাংলা নিজের মেয়েকেই চায়, পিসিকে নয়”,শাসক শিবিরের স্লোগানের পালটা খোঁচা বিজেপির

বাংলায় এখন পুরোদস্তর ভোটের উত্তেজনা। স্লোগানের উত্তরে স্লোগানে রীতিমতো সরগরম বাংলার রাজনৈতিক আবহ। এমন অবস্থাতে কিছু দিন আগেই শোনা গিয়েছে শাসক শিবিরের নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। আগেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ‘বহিরাগত’ তাস খেলা হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। গেরুয়া শিবির জিতলে যারাই ক্ষমতায় থাকুক না কেন, বকলমে বাংলা চালাবে নাগপুরই। শাসক শিবিরের এই খোঁচা নতুন নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডাদের বাংলায় বারবার প্রচারে আসাকে কটাক্ষ করেও পদ্ম শিবিরকে বিধতে গিয়েছে বাংলার শাসক শিবির। এই সম্প্রসারণ দেখা গিয়েছে নতুন স্লোগানে।

এইবার সেই স্লোগানকে পাল্টা খোঁচা গেরুয়া শিবিরের। বাংলার গেরুয়া শিবিরের এক ফেসবুক পোস্টে বিজেপি দাবি করেছে,’বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়।” তার সাথে গেরুয়া শিবিরের কিছুজন নেত্রীর ছবিও দেওয়া হয়েছে। তাদের অন্যতম দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায় , রূপা গাঙ্গোপাধ্যায়, ভারতী ঘোষ ইত্যাদি। এদিকে শনিবার শাসক শিবিরের ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prasanta Kishore) একটি টুইটে দাবি করেছেন আবার বঙ্গকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) বাংলার মানুষ মসনদে দেখতে চান।” তার সাথে ‘বাংলা নিজের মেয়েকে চাই লেখা কার্ড ও শেয়ার করেছেন তিনি।

এরই পাশাপাশি রাজ্যে আট দফা ভোটের সিদ্ধান্তকে কেন্দ্র করেও তৃণমূল-বিজেপি সংঘাত দেখা গিয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়ে দিয়েছেন, রাজ্যে আট দফায় ভোটগ্রহণ হবে। কার্যত এই সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তাকে প্রশ্ন করতে শোনা যায়, তামিলনাডুর মতো রাজ্যে যেখানে ২৪০ আসনে নির্বাচন হবে, সেখানে এক দফায় ভোট। কিন্তু বাংলার ক্ষেত্রে কেন আট দফায় ভোট নেওয়া হবে? তার স্পষ্ট ইঙ্গিত ছিল, বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026