মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহীর তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুষলেন মুখ্যমন্ত্রীকে। রাজ্য জুড়ে সরকারি সম্পত্তি ধ্বংসের যে প্রবণতা চালু হয়েছে তাতে মুখ্যমন্ত্রীর মদত রয়েছে বলেও মনে করেন তিনি। শুধু তাই নয়, হিন্দু মুসলিম বিভাজন থেকে সংবিধান না মানা একগুচ্ছ অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।
এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘আন্দোলনের নামে রাজ্য জুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী এই আন্দোলনকারীদের সমর্থন করছেন। মুখ্যমন্ত্রী আসলে একজন দেশবিরোধী।’ পরপরই এনআরসি-র সমর্থনে মুখ খুলেন তিনি, বলেন ‘অনুপ্রবেশকারীদের তাড়াতেই দেশে এনআরসি প্রয়োজন।’
বিজেপির বিরুদ্ধে ওঠা বিভাজনের রাজনীতিরও উত্তর দেন তিনি। বলেন, ‘হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। সংবিধানের বাইরে গিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করে সমাজে বিভাজন সৃষ্টি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।’ বিজেপি কখনোই বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয় না বলেও জানান তিনি।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…