নিউজ

বিজেপির কৌশল, জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস‍্যুতে প্রচার রাজ‍্যে!

রাজীব ঘোষ: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে এন আর সি চালু করার কথা ঘোষণা করেছেন।বিজেপি কৌশলে নির্বাচনের সময় এন আর সি ইস‍্যুকে প্রচারে এনেছিল।ফল পাওয়া গিয়েছে রাজ‍্যে।বিজেপি একধাক্কায় ১৮ টি আসনে জয়লাভ করেছে।তারপর থেকে বিজেপি এন আর সি প্রসঙ্গে তাদের অবস্থান ব‍্যাখ‍্যা করছে।বিজেপির মতে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা মুসলমান সম্প্রদায়ের মানুষেরা বেআইনী অনুপ্রবেশকারী,আবার সেই দেশ থেকে চলে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ,খ্রিষ্টানরা হলেন শরণার্থী।কারন বিপদের মুখে পড়ে নিজের দেশ ছেড়ে চলে এসেছেন হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখরা।তাই তাদের ভারতে আশ্রয় দেওয়া হবে।আবার বেআইনী মুসলমান অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, কারন তারা রোজগার বা কোনো অসৎকাজের উদ্দেশ্যে এই দেশে এসেছেন।

লোকসভা নির্বাচনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কৌশলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে ধর্মীয় মেরুকরণের দিকে গিয়ে নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছেন।তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ‍্যে এন আর সি-র বিষয়টি আরও একবার তুলে ধরতে চাইছে।এখন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এন আর সি-র এই ইস‍্যুকে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ভাবে মোকাবিলা করেন সেটাই দেখার।বিজেপি যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরও একবার এই জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস‍্যু নিয়ে রাজ‍্যে জোরদার প্রচার করবে,সেটা পরিস্কার হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026