সুরজিৎ দাস: ভারতীয় প্রধানমন্ত্রী কে এদিন কড়া ভাষায় আক্রমণ করে বসলেন প্রাক্তন পাকিস্তানী অধিনায়ক তথা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার সইদ আফ্রিদি। করাচী তে পাকিস্তানি সেনা বাহিনীর একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর পোশাকে উপস্থত ছিলেন আফ্রিদি সেই অনুষ্ঠান থেকেই ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কে আক্রমণ করলেন আফ্রিদি। এদিন সাংবাদিক দের প্রশ্নে আফ্রিদি বললেন ‘পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ এই দেশ কোনোদিন ঝামেলা চায় না বার বার পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারত কে দ্বিপাক্ষিক আলোচনার জন্য আবেদন জানিয়েছেন কিন্তু ভারতের প্রধান মন্ত্রী সে বিষয়ে কোনো আগ্রহ দেখান নি।
ভারতেও অনেক শান্তিপ্রিয় ও শিক্ষিত মানুষ আছে নরেন্দ্র মোদীর উচিৎ সেই সব জনগণের পরামর্শ নেওয়া ও আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা।’ তিনি আরও বলেন পাকিস্তানের মানুষ দের সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ থাকা দরকারেই দুঃসময়ে এবং তিনি ও তার পরিবার পাকিস্তান ও পাক সেনার প্রতি আনুগত্য সেটাও বলেন এদিন আফ্রিদি। উল্লেখ্য এর আগেও ৩৭০ ধারা নিয়ে বারবার বিষ্ফোরক মন্তব্য করেছেন আফ্রিদি এমন কি তার সাথে গৌতম গম্ভীরের ট্যুইট তরজাও জমে উঠেছিলো কিন্তু এদিন প্রকাশ্য মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী কে নিয়ে এরূপ মন্তব্যে নিন্দার ঝড় বইছে নেট দুনিয়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…