নিউজ

দিলীপের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে দল থেকে ছেঁটে ফেলা হল সুব্রত চট্টোপাধ্যায়কে

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই নিখুঁত পরিকল্পনা করে এগোতে চাইছে বিজেপি। কিন্তু এরই মাঝে দলে ঘটল ছন্দপতন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সুব্রত চট্টোপাধ্যায়কে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দেওয়া হল।

দীর্ঘদিন ধরেই সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ যাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাঁর অপসারণ নিয়ে গত বছর থেকেই চলছিল জল্পনা। কিন্তু সুব্রতবাবুর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এমনকি সম্প্রতি দিল্লিতে দলের বৈঠকে সুব্রত চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, বৈঠকে রাজ্য সভাপতি হুঁশিয়ারি দিয়েছিলেন, সুব্রত চট্টোপাধ্যায়কে সরানো হলে তিনি ইস্তফা দেবেন। কিন্তু দিলীপের হুঁশিয়ারিকে কার্যত পাত্তা না দিয়ে দল থেকে ছেঁটে ফেলা হল সুব্রত চট্টোপাধ্যায়কে।

তবে গত বছর থেকে আসা অভিযোগের ভিত্তিতে ঠিক বিধানসভা নির্বাচনের আগেই সুব্রত চট্টোপাধ্যায়কে দল থেকে অপসারণ করার সিদ্ধান্তের পেছনে কোনও বিশেষ কারণ আছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এমনকি দলের এই সিদ্ধান্তে খানিকটা কোণঠাসা হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এমনটাও মনে করছে অনেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026