বিনোদন

বিয়ে শেষ হতেই রোহনপ্রীতের জন্য গান গাইলেন নেহা, ভাইরাল হল ভিডিও

সম্প্রতি গায়িকা নেহা কক্কর বিয়ে করলেন তাঁর প্রেমিক ও জনপ্রিয় পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে। বিয়ের আসরে নেহা গান গাইলেন রোহনপ্রীতের জন্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। নেহা ও রোহনপ্রীতের জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

নেহা কক্কর ও রোহনপ্রীত সিং-এর বিয়ের আসর বসেছিল দিল্লী ও পঞ্জাবে। পঞ্জাবের একটি গুরুদ্বারায় শিখ সম্প্রদায়ের ধর্মীয় নিয়ম অনুযায়ী নেহা ও রোহনপ্রীতের বিয়ে সম্পন্ন হবার পর নেহার রিসেপশন হয় দিল্লীতে। নেহার দিদি গায়িকা সোনু কক্কর ও ভাই টনি কক্কর সোশ্যাল মিডিয়ায় নেহার সঙ্গীত,মেহেন্দি ,বিয়ে ও রিসেপশনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন যেখানে নেহাকে কখনো দেখা গেছে অফ হোয়াইট লেহেঙ্গায়, তো কখনো লাল রঙের লেহেঙ্গায়। নেহার বিয়ে যথেষ্ট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলেও মুম্বইয়ের সঙ্গীতমহলের কাউকে সেভাবে বিয়ের আসরে দেখা যায়নি। তবে গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

নেহা ও রোহনপ্রীত দুজনেরই উত্থান দুটি রিয়েলিটি শো থেকে। 2018 থেকে সম্পর্কে ছিলেন নেহা ও রোহনপ্রীত। চলতি বছরে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নেহা কক্কর তাঁর বিয়ে উপলক্ষ্যে একটি মিউজিক ভিডিও তৈরী করেন, যার নাম ‘নেহু দা বেহা’। এই মিউজিক ভিডিওটির লিরিক ও কম্পোজিশন নেহার। মিউজিক ভিডিওটিতে রোহনপ্রীত ও নেহা দুজনেই অভিনয় করেছেন। সেখানেও কনের বেশে দেখা গিয়েছে নেহাকে। চলতি বছরের 21 শে অক্টোবর মিউজিক ভিডিওটি রিলিজ করেছে এবং যথেষ্ট ভাইরাল হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026