রাজ্য

১ টাকায় স্যানিটারি ন্যাপকিন, এককালীন ২ লাখ টাকা, নারীমুখি প্রকল্পে চমক বিজেপির

একুশে বাংলা বিধানসভা নির্বাচন প্রায় দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল এখন বর্তমানে নির্বাচনের আগে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে গতকাল গেরুয়া শিবির তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। এক কথায় বলতে গেলে বিজেপি বাংলার নারীদের জন্য কল্পতরু হয়ে উঠেছে তাদের নির্বাচনী ইশতেহারে। গতকাল সন্ধ্যায় অমিত শাহ যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তার নাম দেওয়া হয়েছে “সোনার বাংলা সংকল্প পত্র”। বিজেপি তাদের ইশতেহার মোট ১৩ টি পর্বে ভাগ করেছে। তার মধ্যে একটি অন্যতম পর্ব হলো মহিলা। একাধিক নারীমুখি প্রকল্প এনে বিজেপি এক প্রকার শাসক দলকে এটা বুঝিয়ে দিতে চায় যে ভারতীয় জনতা পার্টি নারীদের সম্মান করে এবং মর্যাদা দেয়।

বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে জানিয়েছে যে কোন মেয়ে ১৮ বছর বয়স হলে তাকে এককালীন ২ লাখ টাকা দেওয়া হবে। এখানে সরাসরিভাবে বিজেপি তৃণমূলের কন্যাশ্রী প্রকল্পকে চ্যালেঞ্জ করেছে। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কোনো মেয়ের ১৮ বছর হলে তাদের এককালীন ২৫ হাজার টাকা দেয়া হতো। এই প্রকল্পকে টেক্কা দিতে বিজেপি আনছে বালিকা আলো প্রকল্প যার মাধ্যমে ২ লাখ টাকা পাবে বাংলার যুবতীরা। এছাড়াও বিজেপির ইশতেহার জানানো হয়েছে যে ষষ্ঠ শ্রেণীতে উঠলে ৩ হাজার, নবম শ্রেণীতে উঠলে ৫ হাজার ও একাদশ শ্রেণিতে উঠলে ৭ হাজার টাকা করে দেওয়া হবে।

সেই সাথে বিজেপির ইশতেহারে আরেক চমক মহিলাদের জন্য আসন সংরক্ষণ। বিজেপি জানিয়েছে যে তারা ক্ষমতায় এলে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া বাংলার মেয়েদের কেজি থেকে এমএ অব্দি লেখাপড়া করতে কোন খরচ করতে হবে না। গোটা রাজ্যে বাংলার মেয়েরা বিনা খরচায় পরিবহন করতে পারবে। এছাড়াও নারী সুরক্ষার কথা মাথায় রেখে বিজেপি জানিয়েছে যে তারা ক্ষমতায় এলে রাজ্য পুলিশে ৯ টি মহিলা ব্যাটেলিয়ান ও রিজার্ভ পুলিশ বাহিনীতে ৩ টি মহিলা ব্যাটেলিয়ান তৈরি হবে। এছাড়া প্রত্যেকটি থানাতে থাকবে মহিলাদের জন্য আলাদা হেল্প ডেক্স। তাতে দায়িত্বে থাকবেন একজন মহিলা অফিসার। এমনকি বিজেপি জানিয়ে দিয়েছে যে আত্মনির্ভর ভারতের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য সরকার ২ হাজার কোটি টাকা বরাদ্দ করবে। এছাড়াও উল্লেখযোগ্য অংশ হিসেবে বলা যায়, বিজেপি জানিয়েছে যে তারা রাজ্যের সর্বত্র স্কুল-কলেজ ও বাজারে ৫০ হাজার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাবে। আর তাতে মাত্র ১ টাকায় পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026