বিনোদন

স্বামীকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখে কী করেছিল ইমরান হাশমির স্ত্রী, আপকটে স্বীকার পরভিনের

ইমরান হাশমি (Emraan Hasmi) মানেই ঘনিষ্ঠ দৃশ্য ও চুম্বন। তবে এই ধরনের দৃশ্যে অভিনয় করতেও যথেষ্ট সাহসের দরকার পড়ে। প্রয়োজন হয় সাবলীলতার। ইমরান বরাবর এই ধরনের দৃশ্য নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। কিন্তু অভিনেতা-অভিনেত্রীদের পরিবার সবসময় এই ধরনের দৃশ্যের জন্য প্রস্তুত থাকে না। ঠিক এই ঘটনাই ঘটেছিল ইমরানের স্ত্রীর সঙ্গে। ইমরানকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তাঁকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখলে তাঁর স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হয়? কিন্তু ইমরান বারবার প্রশ্নটি এড়িয়ে গিয়েছেন।

তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান বলেছেন, তাঁর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা পছন্দ করতেন না তাঁর স্ত্রী পরভিন (Parveen)। এই কারণে ইমরান তাঁর স্ত্রীকে ছবির গল্পের সারাংশ বলতেন। কিন্তু বেশিদিন লুকিয়ে রাখতে পারেননি ইমরান। ‘মার্ডার’ ফিল্মের প্রিমিয়ারে গিয়ে পর্দায় ইমরানকে মল্লিকা (Mallika sherawat)-এর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে রেগে গিয়েছিলেন পরভিন। তিনি বলেছিলেন, অত্যন্ত নোংরা এই ধরনের দৃশ্য কখনোই বলিউডের ফিল্মের দৃশ্য হতে পারে না। তবে এখানেই থেমে থাকেননি পরভিন। ইমরানের হাত খিমচে রক্ত বের করে দিয়েছিলেন তিনি। বহুদিন অবধি সেই নখের দাগ রয়ে গিয়েছিল।

কিন্তু তার পর থেকে ইমরান ও পরভিন দুজনেই সমঝোতা করে নেন। পরবর্তীকালে পরভিন যখনই পর্দায় ইমরানের ঘনিষ্ঠ দৃশ্য দেখে রেগে গেছেন, তখন ইমরান তাঁর মন ভালো করতে তাঁকে শপিং করাতে নিয়ে গেছেন। তবে বর্তমানে ইমরান ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কমিয়ে দিয়েছেন। কারণ তাঁর মতে, তাঁর পুত্রসন্তান বড় হচ্ছে। তার পক্ষে তার বাবাকে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে দেখা ঠিক হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026