একুশে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেছে বাংলায়। নির্বাচন কমিশন মার্চ মাসের শুরুতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। একুশে নির্বাচন এবার ৮ দফায় সম্পন্ন হবে। ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরেই রাজ্যজুড়ে চালু হয়ে গেছে নির্বাচনী বিধি নিষেধ। এরপর গত শনিবার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে রাজ্যের পুরসভাগুলিতে প্রশাসক বা প্রসাশকমণ্ডলীয় চেয়ারম্যান পদে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যাবে না। তাই এবার কলকাতা পৌরসভা পুরপ্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা তথা বিধানসভা ভোটের ঘাসফুল প্রার্থী ফিরহাদ হাকিম।
গত শনিবার নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করেছে যাতে তারা বলেছে, যেসব পুরসভা বা কর্পোরেশনের মেয়াদ ফুরানোর পর বিদায়ী চেয়ারম্যান বা মেয়র বা রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রশাসক বা প্রসাশকমণ্ডলীয় পদে রাখা আছে তাদের সরিয়ে সরকারি অফিসারদের সেই পদে নিযুক্ত করতে হবে। ফিরহাদ হাকিম ছিলেন কলকাতা পৌরসভা পুরপ্রশাসকমণ্ডলীয় চেয়ারম্যান। সেই সাথে তিনি একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে কলকাতা বন্দর কেন্দ্রে নির্বাচনে লড়ছেন। তাই কমিশনের নির্দেশ মতই তাকে তারপর থেকে ইস্তফা দিতে হয়েছে।
এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য সচিব ও নগরায়ন দপ্তরের প্রধান সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মেয়াদোত্তীর্ণ পুরসভা প্রশাসক পদে নতুন সরকারি অফিসারদের নিয়োগ করবেন। সেই সাথে তারা খেয়াল রাখবে যে রাজ্যে যাতে না কোনো মেয়াদ উত্তীর্ণ ব্যক্তি পদে থাকে। সম্পূর্ণ বিষয়টি নির্বাচন কমিশন ২২ মার্চের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব ও নগরায়ন দপ্তরের প্রধান সচিবের কমিটিকে আগামী ২২ মার্চ সকাল দশটার মধ্যে সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে হবে নির্বাচন কমিশনের কাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…