রাজ্য

আজ পরের দুই দফার বিজেপি প্রার্থী তালিকা নির্বাচন, রয়েছে বহু হেভিওয়েটের নাম

প্রথম দুই দফার ভোটের জন্য প্রার্থী তালিকা আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল। এবারে শনিবার পরের দুই দফার জন্য বাংলার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল ভারতীয় জনতা পার্টি। রবিবার সেই তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। দিল্লির সদর দপ্তরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতে দলীয় কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে পরের দু’দফার জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। তৃতীয় এবং চতুর্থ দফার এই প্রার্থী তালিকায় সর্বমোট ৭৫ জনের নামের উপরে সিলমোহর পড়েছে। পাশাপাশি পঞ্চম থেকে অষ্টম দফার মধ্যে যে কয়টি আসন রয়েছে তার বেশ কিছু আসনের পদ প্রার্থীর নাম আজকে ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

কিছুদিন ধরেই জল্পনা উঠছিল বিজেপির হয়ে এবারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কিন্তু সেই জল্পনা একেবারে জল ঢেলে দিয়ে, আজকে মিঠুন চক্রবর্তী নিজেই জানিয়েছেন তিনি বিজেপির হয়ে শুধুমাত্র প্রচারে অংশগ্রহণ করবেন। প্রার্থী হবার কোনো ইচ্ছে তার নেই। দিন কয়েক আগে কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন তিনি যদি প্রার্থী না হন তাহলেও দল তার সাথে কথা বলবে। কৈলাসের ওই মন্তব্যের পর এই মিঠুনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ওঠার জল্পনা অক্সিজেন পায়।

তৃতীয় এবং চতুর্থ দফায় যারা বর্তমান বিধায়ক রয়েছেন তারা নিজেদের আসন থেকেই দাঁড়াবেন। তবে, ব্যতিক্রম হবে শুধুমাত্র বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। এবারে বেহালা পূর্ব আসনের তৃণমূল রত্না চট্টোপাধ্যায় কে প্রার্থী করেছে। এই শোভন চট্টোপাধ্যায় যদি ইচ্ছে করে তাহলে তিনি অন্য কোন আসন থেকে দাঁড়াতে পারেন।

অন্যদিকে, বিজেপির হয়ে হাওড়া ডোমজুড় থেকে প্রার্থী হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃতীয় থেকে বাকি দফার আসনে কিন্তু একটি আসনের জন্য বহু পদপ্রার্থী আছে। তাই দীর্ঘ বৈঠকের পরেও অমিত শাহ, এবং অন্যান্য বিজেপি নেতারা এই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। জানা যাচ্ছে কয়েকজন লোকসভা সাংসদ বিধানসভার প্রার্থী হতে পারেন। নাম উঠছে বাবুল সুপ্রিয়র। বিজেপি তাকে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। এ দিনের বৈঠকে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। আজকেই নন্দীগ্রাম দিবস, এই কারণে শুভেন্দু অধিকারী শনিবার রাতেই কলকাতা ফিরে গিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026