বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবারে বাংলা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।মিঠুন যবে থেকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন তবে থেকেই এই জল্পনা শুরু হয়েছিল। কিন্তু এবারে মিঠুন চক্রবর্তী নিজেই পরিষ্কার করে জানিয়ে দিলেন, তিনি শুধুমাত্র বিজেপির জন্য ভোটের প্রচারে অংশগ্রহণ করবেন। প্রার্থী হবার কোন ইচ্ছা তার নেই।
তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী যদি ভারতীয় জনতা পার্টির হয় এবারের নির্বাচনে প্রার্থী হতেন তাহলে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে একটা আলাদা মাত্রা যোগ করত। গত ৭ মার্চ যখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করেন তখন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি শুধুমাত্র ভোটের প্রচারে থাকতে চান।
যদিও তারপরে মিঠুনের ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছিলেন, মিঠুন যদি নাও লড়তে চান তাহলে তার সাথে কথা বলা হবে। সিপিএম নেতা শঙ্কর ঘোষের বিজেপিতে আগমনের সময় কৈলাস বিজয়বর্গীয় এই সমস্ত কথাগুলো বলেছিলেন। তারপরেই জল্পনা আরো উস্কে যায়।
আর এদিন মিঠুন চক্রবর্তী একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি শুধুমাত্র ভোটের প্রচারে অংশগ্রহণ করবেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জন্য তিনি ফাটাকেষ্ট স্টাইলে প্রচার করবেন। কিন্তু কোনোরকম প্রার্থী হওয়ার ইচ্ছা তার নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…