রাজ্য

মুখ্যমন্ত্রীর বাজেট পেশের আগে বিধানসভায় বিশৃঙ্খলা, উঠল জয় শ্রীরাম ধ্বনি

বাজেট পেশের আগেই বাংলা বিধানসভায় তুমুল হইচই। ওয়েলে নেমে বিক্ষোভ গেরুয়া শিবিরের বিধানসভা। তারপর ওয়াক আউট করে বিজেপি। বাজেটকে বয়কট করেছে বাম এবং কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচন। ফেব্রুইয়ারির মাঝামাঝি সময়েই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘন্ট। এই পরিস্থিতিতে তিন মাসের ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রীরই বাজেট পাঠের কথা। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা পাঠ করেন। তবে বাজেট পাঠের শুরুতেই তুমুল বিশৃঙ্খলা বাংলা বিধানসভায়।

বহুবার স্পিকারের হুঁশিয়ারি সত্ত্বেও হই হট্টগোল চলতে থাকে। মনোজ টিজ্ঞার নেতৃত্বে বিক্ষোভ গেরুয়া শিবিরের। মনোজ টিজ্ঞাকে বারবার হুঁশিয়ারি দেন স্পিকার। তা সত্ত্বেও বাজেট পাঠে ক্রমাগত বাধা দিতে থাকে গেরুয়া শিবির। শেষ পর্যন্ত ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। শেষ পর্যন্ত ওয়াক আউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। বাজেট বয়কট করে বাম এবং কংগ্রেসও।

এই ঘটনায় অত্যন্ত বিরক্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এমন ব্যবহার আর কেউ যেন না করে সেই হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, “পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ভাষণের সময় এমন তো হয় না। এটা নিন্দনীয়।” পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফের বাজেট পেশ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনিও উষ্মাপ্রকাশ করেন। বলছেন, “লোকসভায় আমিও গিয়েছি। আমিও কাজ করেছি। এই অবস্থা দেখিনি। ৪-৫ জন বিধায়ক মিলে এই অবস্থা। তা হলে বুঝতে পারছেন কী হতে পারে।” তারপর যদিও ফের স্বাভাবিক ছন্দে ফেরে বিধানসভা। বাজেট পেশ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026