কলকাতা পুরভোটে বিজেপির নেতৃত্ব কে দেবে সে নিয়ে চিন্তায় থাকা বিজেপি শোভন চট্টোপাধ্যায়ের কথা মনে করে তাকে দলে আবার সক্রিয় করতে চাইছে। এখনো তিনি বিজেপিতেই আছেন তবে দলের নেতাদের থেকে দূরে, পাঁচ মাস তিনি বিজেপি দপ্তরে যাননি,সে সময় অবশ্য বিজেপির সদস্যরা তাকে গুরুত্ব না দিলেও পুরসভার ভোট যেই সামনে আসছে তখন শোভন চট্টোপাধ্যায় কে নতুন করে দলে ফেরাতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি অবশ্য আশাবাদী এই ব্যাপারে। তিনি জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু সমস্যা থাকলেও সেটা মিটিয়ে নেওয়া হবে।
গত লোকসভা ভোটে বিজেপি ১৮ টি আসনে জিতলেও বিধানসভা উপনির্বাচনের সেই স্থান বজায় রাখতে পারেনি। তার মধ্যে সিএএ এনআরসি নিয়ে জনগণ বিজেপির বিরুদ্ধে,তাই কলকাতা পুরসভার ভোটে বিজেপি দখল পেলে রাজ্যে ঘুরে দাঁড়াতে পারবে। আর কলকাতায় জিততে গেলে শোভন চট্টোপাধ্যায় কে দরকার বিজেপির।
আরও পড়ুন : ‘হিংসা ছাড়া ভোট করতে হবে’, পুরভোট নিয়ে কাউন্সিলরদের সতর্ক করলেন প্রশান্ত কিশোর
তাই যেভাবেই হোক গেরুয়া শিবির শোভনকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। আগামী ২০ তারিখ দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিন দিল্লি যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী কে। যদিও শোভন চট্টোপাধ্যায় এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি, কিন্তু তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান সময়ের সাথে সাথে সব জানা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…