শীতকালে সবজির দামে মধ্যবিত্তদের বাজারের থলে ভর্তি করতে ভালোই খরচ বাড়ছে। কিছুদিন আগে অত্যধিক ছিল পেঁয়াজের দাম,যা এখন অনেকটাই কমেছে। কিন্তু এবার নতুন আলুর দাম বেড়েছে অনেকটাই, যা দেড় দশকে দেখা যায়নি। এছাড়াও বাকি সবজির দাম তো চড়া আছেই।
কলকাতার বাজারে নতুন পোখরাজ আলু কেজিপ্রতি ২২ থেকে ২৩ টাকা। আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন পরিস্থিতি ১০-১২ দিন পর কিছুটা অনুকূল হবে, কারণ গ্রীষ্মকালীন সবজির চাষ শুরু হওয়ায় কৃষকদের আলু তুলে ফেলতে হবে কুড়ি- পঁচিশ জানুয়ারি মধ্যে। তখন আলুর যোগানও বাড়বে তাই দামও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। প্রতি বছর এই সময় নতুন আলু ১৪ টাকায় বিক্রি হতো খুচরো বাজারে, যায় বছর পাইকারি বাজারে ১৮ থেকে ২০ টাকা কেজি।
আরও পড়ুন : ২৪ ঘন্টায় রাজ্যের অবহাওয়ার ফের পরিবর্তন, কী জানাচ্ছে হাওয়া অফিস
আলুর দাম চড়া হলেও চাষিরা কিন্তু উপযুক্ত দাম পাচ্ছেন না। এই আলু হিমঘরে রাখা যাবে না বলে চাষীরা একসাথে সব আলু তারা তুলছেন না। সে কারণে জোগান কম হচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে আলুর দাম। শীতকালে সমস্ত সবজির দামই এবার বেশ চড়া। ফুলকপি একটি কমপক্ষে থেকে ২০-২৫ টাকা, বাঁধাকপি ২৫ টাকা কেজি, টমেটো ৪০ টাকা কেজি, বেগুন ৩০ থেকে ৫০ টাকা কেজি। সবজি ব্যবসায়ীরা মেনে নিচ্ছেন গোটা শীতেই সবজির দাম বেশ ভালই ছিল যার রেশ এখনও রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…