রাজ্য

“বিজেপি মানেই চমক”, প্রাতঃভ্রমণে গিয়ে অমিত শাহের বাংলা সফর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে প্রায় প্রতিদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ হানেন। আজ অর্থাৎ শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে গিয়ে অমিত শাহের বাংলা সফর নিয়ে বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সেই সাথে তিনি একাধারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) যেমন কটাক্ষ করেছেন আবার ঠিক তেমনি বিজেপি নেতা সৌমিত্র খাঁ এর বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে বক্তব্য রেখেছেন।

আজ অর্থাৎ শুক্রবার সকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকো পার্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দেন তা তিনি কখনও পূরণ করেন না। সেই কারণে বাংলার মানুষ হতাশ হয়ে পড়ছে। বাংলার মানুষের সহ্য সীমা পার হয়ে গিয়েছে।” পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “এরা অনেক সহ্য করেছে। এভাবে চলতে দেয়া যেতে পারে না।” সেই সাথে তিনি বলেছেন বিজেপি সরকার ক্ষমতায় এলে তারা পার্শ্বশিক্ষকদের সুবিচারের চেষ্টা করবে। এছাড়াও তিনি অভিযোগ জানিয়েছেন যে, “মুখ্যমন্ত্রী নিজের সুবিধার জন্য সাধারণ মানুষকে বিপদে ফেলে।”

এছাড়াও প্রাতঃভ্রমণে দাঁড়িয়ে আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর নিয়ে বেস্ট ইঙ্গিতপূর্ণ মতবাদ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, “বিজেপি মানেই চমক। এখন তো বহু নেতা গেরুয়া শিবিরে আসবে। একটু অপেক্ষা করুন।” দিলীপ ঘোষের এই বক্তব্যের মাঝে স্পষ্টই বোঝা যাচ্ছে এবারের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরে আবারও একঝাঁক তৃণমূল নেতা-কর্মী হয়তো গেরুয়া শিবিরে নিজেদের নাম লেখাবেন। এছাড়াও এদিন দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ এর বিতর্কিত সায়নী ঘোষের প্রসঙ্গে কুরুচিকর মন্তব্যের জবাব দিয়ে বলেছেন, “যে যে ধরনের লোক তার সাথে তেমন ভাবে কথা বলা উচিত। তবে আমি এটা মানছি যে সকলকে সাবধান থাকতে হবে কারণ আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে। আমাদের এই কথাটা মাথায় রেখে বক্তব্য দিতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026