নয়াদিল্লি: ২৮ ফেব্রুয়ারি (February) পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় (International Flight Service) নিষেধাজ্ঞা জারি DGCA-র। কড়াকড়ি আরও বাড়ল আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে। করোনা (Coronavirus) আবহে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখল ডিজিসিএ (DGCA)। তবে, কেস-টু কেস ভিত্তিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিতে নির্বাচিত রুটে আন্তর্জাতিক রুটে নির্ধারিত ফ্লাইটের অনুমতি দেওয়া যেতে পারে।
ডিজিসিএ তাদের বিজ্ঞপ্তিতে আরও বলেছে যে, আন্তর্জাতিক কার্গো বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ভারতে করোনভাইরাস মহামারীজনিত কারণে গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে । তবে জুলাই থেকে নির্বাচিত দেশগুলিতে বন্দে ভারত মিশন এবং দ্বিপাক্ষিক এয়ার বাবল ব্যবস্থার অধীনে স্পেশাল আন্তর্জাতিক বিমান চলাচল করছে। ভারত এয়ার বাবল প্যাক্ট তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, কেনিয়া, ভুটান এবং ফ্রান্স সহ প্রায় ২৪টি দেশকে নিয়ে। এয়ার বাবল চুক্তির অধীনে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল করতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…