বিনোদন

ঘরে আসল নতুন অতিথি, পুত্রসন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী

টেলিটাউনে এলো সুখবর। অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় (Piyali Mukherjee) জন্ম দিলেন পুত্রসন্তানের। এদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হলো পিয়ালির পুত্রসন্তানের। তিনি এবং তাঁর ছেলে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন পিয়ালি। পিয়ালি বলেন, ঢিলেঢালা পোশাক পরে তাঁকে আর বেবিবাম্প লুকিয়ে রাখতে হবে না।

গত বছর লকডাউনের সময় লন্ডনে স্বামীর কাছে গিয়ে আটকে পড়েন পিয়ালি। লন্ডনে থাকাকালীন করোনার আতঙ্কে দিন কাটাতেন পিয়ালি ও তাঁর স্বামী। সেই সময় পিয়ালি সংবাদমাধ্যমে শেয়ার করেছিলেন তাঁর অভিজ্ঞতার কথা। সেইসময় দৈনন্দিন খাবার যোগাড় করতেও লড়াই করতে হয়েছে তাঁদের। লকডাউনের পর কলকাতায় ফিরে আসেন পিয়ালি। তবে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা পাঁচকান হয়নি। এদিন নিজের বেবি বাম্প সহ একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে পুত্রসন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানালেন পিয়ালি।

পিয়ালির শেয়ার করা ছবিতে পিয়ালিকে নীল রঙের ওভারসাইজড গাউনে সুন্দরী লাগছিল। তাঁর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবিতে দেখা গেছে পিয়ালির স্বামীকেও। পিয়ালি মূলত চরিত্রাভিনেত্রী হিসাবে কাজ করেন। ‘কৃষ্ণকলি’, ‘প্রেমের ফাঁদে’, ‘বাক্সবদল’-এর মতো বাংলা ডেইলি সোপ-এ অভিনয় করেছেন পিয়ালি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026