পলিটিক্স

টার্গেট বাংলা! এবছর সর্বশক্তি দিয়ে বাংলা দখলের জন্য ঝাঁপাচ্ছে মোদি শাহের BJP

বিজেপির এবছরে বাংলায় টার্গেট ২০০টি আসন জয় এবং এই টার্গেটকে পূরণ করতে এবারে একেবারে রণংদেহি মূর্তিতে অবতীর্ণ হতে চলেছে বঙ্গ বিজেপি ব্রিগেড। বাংলা জয় এখন ভারতীয় জনতা পার্টির সবথেকে বড় টার্গেট। কিছুদিনের মধ্যেই তারা বাংলায় তাদের মেগা শো এর পরিকল্পনা করতে চলেছে। এই শোতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সহ আরো অনেকে যোগদান করতে চলেছেন। শুধু মেগা শো না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভোটের আগে বাংলায় অনেকগুলি সভা করবেন বলেও জানা যাচ্ছে।

এবার জয়ের লক্ষ্যে সর্বশক্তি নিয়ে অবতীর্ণ হতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই অমিত শাহ আগামী বিধানসভা ভোটে ২০০ আসন জেতার টার্গেট ফিক্স করে গেছেন। গতবার ২০১৯ লোকসভায় তিনি বলেছিলেন ২২টি আসন পাবে বিজেপি, পেয়েছিল ১৮। এবারে তার টার্গেট ২০০, কিন্তু তার আশা এবারের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ২০০ পার করবেই। আর এই লক্ষ্যেই এখন সর্বশক্তি দিয়ে নামছে বিজেপি। তৈরি করা হয়েছে ৬ হাজার স্কোয়ার ফুটের ৪ তোলা ওয়্যার হাউস।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে প্রচার এর জন্য ডেকে আনা হয়েছে বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক এবং আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। প্রত্যেকটি জেলাকে ভাগ করা হয়েছে ৫টি জোনে এবং এই ৫ জোনের সকলের সঙ্গে ১৮,১৯ এবং ২০ নভেম্বর বৈঠক হতে চলেছে। এই বৈঠকে দলের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এই বৈঠকের রিপোর্ট পৌঁছাবে জেপি নাড্ডার কাছে। অমিত শাহের কাছেও এই রিপোর্ট যাবে। চলতি মাসে আবারো রাজ্যে আসতে পারেন নাড্ডা সহ আরো অনেকে।

জানিয়ে রাখি, ২০১৯ লোকসভা ভোটের সময়ে বাংলায় ১৮ টির কাছাকছি সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবারে টার্গেট আরো বেশি। তাই ওয়াকিবহাল মহলের দাবি, মোদি হাওয়াকে কাজে লাগানোর জন্য তিনি এ বছর আরো বেশি সভা করতে বলেছেন। ব্র্যান্ড মোদি জনপ্রিয়তাকে কাজে লাগানোর পূর্ণ চেষ্টা করবেন মোদি, অমিত শাহেরা। কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায় এসে লাগাতার সভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো বেশি সভা করতে পারেন বাংলাতে এবছর। তার সাথে পাল্লা দিয়ে অমিত শাহও সভা করবেন বাংলায়। সভার পাশাপাশি অনেক সাংগঠনিক দায়িত্ব সামলাবেন তারা। তবে শুধুমাত্র সভায় ঝড় তোলা না, এবারে তাদের অস্ত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মমতা সরকারের নানা দিক খুঁটিয়ে দেখানো এবং তার পর্যালোচনা করে সরকারের খারাপ দিকগুলো তুলে ধরা হতে চলেছে বিজেপির অন্যতম প্রধান কৌশল।

Anirban Kundu

Recent Posts

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026

IPL 2026: শামি-চহালদের শেষ সুযোগ? এই ৫ বোলারের ভাগ্য নির্ধারণ করবে IPL-র এই মরশুম

আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…

March 29, 2026

গ্যাসের ঝামেলা শেষ? ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ আনছে সরকার, বড় স্বস্তি মধ্যবিত্তের

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…

March 29, 2026

৪ বছরের বকেয়া DA একসাথে! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা—কে কত পাবেন জানুন এখনই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…

March 29, 2026

১০ লক্ষ টাকা আর দু’টি ফ্ল্যাট! ভোটের আগে বড় ‘মাস্টারস্ট্রোক’ মমতার—রানিগঞ্জে চমকে দেওয়া ঘোষণা

বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজ্যের রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে। প্রচারের ঝড় বইছে জেলা থেকে…

March 29, 2026

IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ? KKR-র এই ৩ তারকা নিয়ে বড় জল্পনা!

আইপিএল ২০২৬ শুরু হতেই কেকেআর শিবিরে বাড়ছে উত্তেজনা, কিন্তু তার মধ্যেই সামনে এসেছে চমকপ্রদ রিপোর্ট।…

March 28, 2026