নিউজ

ব্যারাকপুরে বিজেপি পরিবর্তন যাত্রায় বাঁধা পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

উত্তর ২৪ পরগণা: ব্যারাকপুরে (Barakpure) বিজেপি (BJP) পরিবর্তন যাত্রায় বাঁধা পুলিশের (Police)। ঘোষপাড়া দিয়ে যাত্রায় আপত্তি জানায় পুলিশ প্রশাসন। পরিবর্তন যাত্রা স্থগিত রেখে এই ঘটনায় সাংসদ অর্জুন সিং (Arjun Singh) টুইট (Tweet) করে জানান, হাইকোর্টে (High Court) অভিযোগ দায়েরের পথে বিজেপি।

এদিকে গতকাল বিজপুর এলাকায় পুলিশ কর্মীদের সাথে ধুন্দুমার বাঁধে বিজেপি দলের। লাঠি চার্জও করে পুলিশ। প্রবেশ করতে দেওয়া হয়নি ‘পরিবর্তন রথ’কে কাঁচড়াপাড়া শহরে, এর ফলে কৈলাস বিজয়বর্গী সহ অন্যান্য বিজেপি নেতারা রথের সামনেই বিক্ষোভে বসেন। পুলিশের হস্তখেপের ফলে তারা রথ ছারাই মিছিলের ডাক দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ পথে হয়ে, প্রবেশ করেন কাঁচড়াপাড়া। সেখানে এক সভার আয়োজন করে সেদিনের মত কর্মসূচী স্থগিত হলেও, আজ ফের পুলিশের সাথে গণ্ডগোল বাঁধে বিজেপির।
পুলিশ প্রশাসনের আশঙ্কা, ঘোষপাড়া রোড দিয়ে রথ নিয়ে গেলে সেখানে বাঁধতে পারে গণ্ডগোল। এছারাও রাস্তা সঙ্কীর্ণ হওয়ায় সমস্যার মুখমুখি হতে পারেন বহু মানুষ। এই কারনেই শেষে বাতিল করে দেওয়া হয় বিজেপির যাত্রার অনুমতি। কিন্তু, এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা বলে দাবি করছেন বিজেপি দল নেতারা ও সমর্থকরা। তাদের দাবি, পূর্বেই তাদের যাত্রার কর্মসূচী নির্ধারিত ছিল, তারা আজ তৃতীয় রথ যাত্রার দিনে কাঁচড়াপাড়া থেকে ব্যারাকপুরে প্রবেশ করতেন। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ প্রশাসন বাঁধা দেয় তাদের।মুখ্যমন্ত্রির হাত আছে এতে বলেও দাবি করেন তারা।

রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং টুইটে জানান্, আজ ব্যারাকপুরের রথ যাত্রা স্থগিত থাকলেও, জেপি নাডডা –র কর্মসূচী থাকবে অটুট। আজ ঋষি বঙ্কিম চন্দ্রের জন্ম পীঠে আসার কথা জেপি নাডডার, সেখান থেকে যাবেন নৈহাটির গৌরীপুরে, তারপর যাবেন আনন্দপুরে সভায়। শেষে যাবেন বিভূতি বন্ধপাধ্যায়ের বাড়ি। অর্থাৎ জেপি নাডডার কর্মসূচী যেমন ছিল তেমনই থাকবে কিন্তু রথ সংক্রান্ত অনুষ্ঠান থাকবে স্থগিত। এদিকে হাইকোর্টে এই ঘটনার জন্য অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় বিজেপি কর্মীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026