রাজ্য

আমরা সোনার বাংলা ফেরাবই, এলইডি রথযাত্রা সূচনা করে ঘোষণা নাড্ডার

এবারে নির্বাচনের আগে মানুষের মনের ভাব জানতে নতুন কৌশল বিজেপির। এদিন রাজ্য সফরে এসে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ঘোষণা করে দিলেন, এবারে নির্বাচনের আগে একেবারে এলইডি রথ নিয়ে মাঠে নামছে বিজেপি। এই রথ রাজ্যের ২৯৪টি আসনে ঘুরবে এবং এই রথের মাধ্যমে মানুষ তাদের অভিযোগ জানতে পারবেন। এছাড়াও তারা জানাতে পারবেন তাদের সাজেশন। এর জন্য রাখা হবে একটি সাজেশন বক্স। বৃহস্পতিবার হেস্টিংস এর সভা থেকে লক্ষ্য সোনার বাংলা কর্মসূচির সূচনা করে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। এছাড়াও এদিন তিনি একটি লক্ষ্য সোনার বাংলা নামক পুস্তিকা প্রকাশ করেন।

এদিন অনুষ্ঠানে তিনি বললেন, “আজকে খুশির দিন। আজকে মানুষ লক্ষ্য সোনার বাংলা কর্মসূচির মাধ্যমে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। আগে বলা হতো, বাংলা আজ যা ভাবে, কালকে ভারত ভাবে, কিন্তু এই বাংলার গৌরব আজকে কোথায়? আমরা যেই সোনার বাংলা চাইছি, সেটা বাংলার মানুষ জানেন।” তিনি আরো বলেছেন, “এই রথ বাংলার সব জায়গায় পৌঁছে যাবে। এখানে একটি ফোন নম্বর এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে। এই নম্বর ব্যবহার করে আপনারা আপনার অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও সাজেশন বক্স থাকবে। এই এলইডি রথ আসলে হলো একটি মোবাইল ভ্যান। আপনারা আপনার পরামর্শ, অভিযোগ ৩ থেকে ৩০ মার্চ এর মধ্যে আমাদের এই রথে জানাতে পারবেন। আসল পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী যা সোনার বাংলার স্বপ্ন দেখছেন সেটাই আমরা করে দেখাবো।”

এরপর তিনি বলেন, তারা বাংলার ক্ষমতায় আসলে কি কি করবেন। তিনি বলেন, “আমরা ভোটে জিতলে আয়ুষ্মান ভারত, কিষান সম্মান নিধি যোজনা চালু করবো। বাংলায় ভ্রষ্টাচার, কাট মানি, থাকবে না। এছাড়াও আমরা বাংলার পণ্য গ্লোবাল মার্কেটে পৌঁছে দেব।” তার আরো বক্তব্য, “বাংলার সংস্কৃতি সারা দুনিয়া জানে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, শ্যামাপ্রসাদ যে সংস্কৃতি দিয়েছিলেন আমরা সেটা আবার ফিরিয়ে আনব। আমরা সোনার বাংলার মর্যাদা আবার ফিরিয়ে আনবই। বন্ধ করবো মাওবাদী তৎপরতা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026