নিউজ

দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ধুন্ধুমার তমলুক

তমলুক: দেওয়াল লিখন ঘিরে হাতাহাতি, তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষে তুলকালাম তমলুক (Tamluk)। আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) কে দখল নেবে দেওয়ালের, সেই নিয়েই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল পূর্ব মেদিনীপুরের (East Midnapure) তমলুক (Tamluk) শহরে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সমগ্র পূর্ব মেদিনীপুর জেলাতে দুই দলের সমর্থকরা কার্যত যুঝে নিচ্ছেন একে অপরকে। আজ, বৃহস্পতিবার তারই কিছুটা ঝলক দেখা গেল।

বিজেপির অভিযোগ, তাঁদের দখলে থাকা দেওয়াল লিখন মুছে নতুন করে দেওয়াল লিখতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানেই তৃনমূলের হাতে আক্রান্ত হন কর্মীরা। বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরীর বলেন, “তমলুক শহর এমন ঘটনা আগে কখনও দেখেনি। ইতিহাস বলে এই এলাকা শান্তিপূর্ন, অন্তত দেওয়াল দখল নিয়ে অশান্তি আগে কোনওদিন হয়নি।” সুকান্তর অভিযোগ, “আমাদের দেওয়াল দখল করে ওরা রাতের অন্ধকারে লিখতে শুরু করেছিল। আমরা জানতে পেরে আজ এসে ফের নিজেদের দেওয়াল লিখতে শুরু করেছিলাম। তখনই ওরা আমাদের উপর চড়াও হয়।

অন্যদিকে তৃণমূল জানিয়েছে, নতুন বছর পড়ার সাথে সাথেই এলাকার বিভিন্ন বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে দলের প্রচারের জন্য দেওয়াল দখল করেছিলেন তাঁরা। লেখার জন্যে দেওয়ালগুলিতে চুন দেওয়াও হয়ে গিয়েছিল। কিন্তু আজ দেওয়াল লিখতে গিয়ে দেখেন তাঁদের চুন্দেওয়া দেওয়ালে লিখছে বিজেপি। এর প্রতীবাদ করতেই চড়াও হয় বিজেপি কর্মীরা।

এলাকার তৃণমূল নেতা চন্দন ঘোড়ুই জানিয়েছেন, ‘আমাদের এলাকায় বিজেপির কোনও অস্তিত্বই নেই। তারপর আমাদের দখলে থাকা দেওয়ালে আজ দেখি বাইরের কিছু লোকজন এসে বিজেপির হয়ে লিখছে।” তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখল বচসায় থেমে নাথেকে হাতাহাতিতে রূপান্তরিত হয়। পরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিজেপি তৃণমূল উভয় দলের প্রতিনিধিদের থানায় নিয়ে আসে ব্যাপারটির মীমাংসা করার জন্যে!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026