বহরমপুর থেকে এইদিন সভা শুরু করেন শাসক শিবিরের সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার স্ত্রী রুজিরা এবং শ্যালিকাকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর এটি প্রথম জনসভা তৃণমূলের যুব সভাপতির। তার করা মামলার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী শাহের বিরুদ্ধে জারি করা হয়েছে শমন। আবার উলটো দিকে কয়লা কাণ্ডে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এমন অবস্থায় সভা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তার বক্তব্য শুরু করেন নিজেকে মানুষের ঘরের লোক বলে। তার বক্তব্য,”আমি বহিরাগত নই। আমি কলকাতার, আমি তো আপনাদের ঘরের লোক।”
এই বক্তব্য রাখার পরে গেরুয়া শিবিরের বিপক্ষে তোপ দাগতে শুরু করেন অভিষেক। তিনি বলেন,” কিছু দিন আগে এখানে এসে বিজেপির অমিত শাহ আপনাদের কী বলেছিলেন? বলেছেন, কোভিড টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেই দেওয়া হবে নাগরিকত্ব। আরে তোমরা কি নাগরিকত্ব দেবে? আপনাদের নাগরিকত্বের প্রমাণ ভোটার কার্ড আছে তো? আপনারা যদি অবৈধ হন তবে নরেন্দ্র মোদী নিজেও অবৈধ, অমিত শাহ অবৈধ।” এখানেই থামেননি সাংসদ। তিনি বলেন,”আপনারা কিছু মাস আগেই যে বিজেপির নাতাদের জিতিয়েছিলেন, তাদের করোনার সময় দেখেছেন? কাউকে দেখেছেন? কাকে দেখেছেন? কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তার পরেই ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়ে সরব হন তৃণমূলের যুব নেতা। তিনি বলেন,”ওরা বলছে আমাদের জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান। আমাদের বাংলাদেশি বলছে। কেন তোমরা তো ‘সোনার বাংলা’ করব বলছ। সেটা কোথাকার স্লোগান? সোনার বাংলা করতে চাইছে? তা হলে উত্তরপ্রদেশ সোনার হয়নি কেন? সোনার মধ্যপ্রদেশ করতে পারেনি কেন? সোনার গুজরাট করতে পারেনি কেন? “
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…