নিউজ

এবার কলকাতা মেট্রোতে হতে চলেছে বেসরকারিকরণ, সৌজন্যে মোদি সরকার

কককাতা: এবার বেসরকারি হাতে যেতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)! বাজেটে (Budget) দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ বা কৌশলগত বিলগ্নিকরণের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ২ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেছিলেন। আর সে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ বা কৌশলগত বিলগ্নিকরণ আসলে কি? এই কথার অর্থ হল নগদীকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার (Central Govt) সংস্থার সম্পত্তির অংশ বিক্রিও করে দিতে পারে বা দীর্ঘ সময়ের জন্য তা ‘লিজ’ দিতে পারে।

কার বর্তমান মোদী সরকার মনে করে ব্যবসা করা সরকারের কাজ নয়। সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে সে বিষয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে। বিভিন্ন মন্ত্রকের ৩০টি সংস্থার নামের তালিকাও তৈরি করা হয়েছে।  যার মধ্যে আছে কোলকাতা মেট্রোও।  বিলগ্নীকরণ নিয়ে প্রথম সারিতে রাখা হয়েছে রেল, পরিকাঠামো, অসামরিক বিমান চলাচলের মতো ক্ষেত্রগুলিকে সেই তালিকার সামনের সারিতে রাখা হয়েছে।

রেলের ক্ষেত্রে স্টেশন, ফ্রেট করিডর এবং রুট ভিত্তিক ক্ষেত্রে নগদীকরণ এবং বেসরকারীকরণের কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর। তবে এক্ষুনি এই নিয়ে এগবেন না সরকার। কারন সামনেই বিধান্সভা নির্বাচন। নির্বাচনপর্ব মিটে যাবার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০ সালের  আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রকের এক সচিব স্তরের বৈঠক হয়েছিল।

সেই বৈঠকের আলোচ্যসূচিতে কলকাতা মেট্রোয় বিলগ্নিকরণের বিষয়ে উল্লেখ ছিল। রেল বহুদিন আগে থেকেই কলকাতা মেট্রোয় বিলগ্নিকরণের বিষয়ে ভাবনাচিন্তা করলেও নানা কারণে তা আটকে গিয়েছে। তবে এবার বহুক্ষেত্রেই বিলগ্নিকরণের বিষয় নিয়ে কেন্দ্র সরকার যেভাবে উদ্যোগী হয়েছে তাতে এ বিষয়েও জট কাটবে বলে রেল কর্তারা আশা করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026